ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
খবর ধারা :
বড়লেখা পৌরসভা চালায় আওয়ামী লীগ! যুবলীগ সভাপতি জালালের ১২ লাখ টাকা কেলেঙ্কারি ফাঁস তফসিলই হয়নি, তারিখও অজানা — এরই মধ্যে বড়লেখায় মেয়র প্রার্থীর ১৫ দফা ইশতেহার ঘোষণা, জনমনে প্রশ্ন শাহবাজপুরে ৩৬০ মিটারের রাস্তায় ৭০ লাখের টেন্ডার: এলটিএমের আড়ালে কাজ পেলেন আওয়ামী লীগ নেতা শাহজাহান বড়লেখা পৌরসভা: বিএনপি আমলে কীভাবে কাজ পেলেন যুবলীগ নেতা শাহজাহান কমিশনার? সিঙ্গাপুর-ইন্দোনেশিয়া থেকে দেশে ফিরলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী ছাত্রদলের গলা টিপে ধরার ছবিটি ভুয়া, গুজব ছড়াচ্ছেন জাকির হোসেন ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার শর্ত নিয়ে ভাইরাল তথ্য ‘গুজব’ সম্পর্ক মেনে নেয়নি পরিবার, ২ মাস পর লাশ হলো সুফিয়ান | বড়লেখা রাজনগরে ৮ ফুট মাটির নিচে গৃহবধূর লাশ, স্বামীর স্বীকারোক্তিতে উদ্ধার জাফরের অপরাধ কী? ৭০০ টাকার বিতর্কে নিহতের স্ত্রীর ভুল স্বীকার, লাইভে ১৫ হাজার দেন জাফর ইকবাল |

মোবাইল গেম নিয়ে বিরোধে বড়লেখায় সংঘর্ষ, সিএনজি চালকসহ আহত ২

খবর ধারা নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:০৫:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

মোবাইল গেমে তর্ক থেকে রক্তাক্ত হামলা: বড়লেখায় সিএনজি চালককে জবাইয়ের চেষ্টা, আহত ২

মৌলভীবাজারের বড়লেখায় মোবাইল গেম ‘ফ্রি-ফায়ার’ খেলা নিয়ে তর্কের জেরে এক সিএনজি চালককে গলা কেটে হত্যার চেষ্টা এবং আরেকজনকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে।

শনিবার (২৩ মে) রাত আনুমানিক ৭টা ৪৫ মিনিটে বড়লেখা থানাধীন শাহবাজপুর বাজার সিএনজি স্ট্যান্ডে এ নৃশংস হামলার ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, সিএনজি চালক জায়েদ আহমদ (১৯) ও তার বন্ধুদের সঙ্গে একই এলাকার সুয়েদ আহমদ (১৯) ও রিয়াদ আহমদ (২০)-এর মোবাইল গেম খেলা নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

পরিস্থিতি শান্ত করতে এগিয়ে গেলে হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে ধারালো চাকু দিয়ে অতর্কিত হামলা চালায়। এতে জায়েদ আহমদের গলায় ছুরিকাঘাত করা হয় এবং শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাত করা হয়। তার বন্ধু হাকিমুল ইসলামও হামলার শিকার হন।

স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে। গুরুতর অবস্থায় জায়েদ আহমদকে প্রথমে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যদিকে হাকিমুল ইসলাম প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ঘটনার পর আহতের পিতা তরিকুল ইসলাম পাখি বাদী হয়ে বড়লেখা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা এলাকা থেকে পালিয়ে গেছে বলে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

মোবাইল গেম নিয়ে বিরোধে বড়লেখায় সংঘর্ষ, সিএনজি চালকসহ আহত ২

আপডেট সময় : ১২:০৫:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬