ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
খবর ধারা :
জুড়ীতে সিএনজি চালক বলাইকে কুপিয়ে হত্যার পর লাশ নদীতে, মা-মেয়ে গ্রেপ্তার – স্বীকারোক্তি বড়লেখা পৌরসভা চালায় আওয়ামী লীগ! যুবলীগ সভাপতি জালালের ১২ লাখ টাকা কেলেঙ্কারি ফাঁস তফসিলই হয়নি, তারিখও অজানা — এরই মধ্যে বড়লেখায় মেয়র প্রার্থীর ১৫ দফা ইশতেহার ঘোষণা, জনমনে প্রশ্ন শাহবাজপুরে ৩৬০ মিটারের রাস্তায় ৭০ লাখের টেন্ডার: এলটিএমের আড়ালে কাজ পেলেন আওয়ামী লীগ নেতা শাহজাহান বড়লেখা পৌরসভা: বিএনপি আমলে কীভাবে কাজ পেলেন যুবলীগ নেতা শাহজাহান কমিশনার? সিঙ্গাপুর-ইন্দোনেশিয়া থেকে দেশে ফিরলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী ছাত্রদলের গলা টিপে ধরার ছবিটি ভুয়া, গুজব ছড়াচ্ছেন জাকির হোসেন ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার শর্ত নিয়ে ভাইরাল তথ্য ‘গুজব’ সম্পর্ক মেনে নেয়নি পরিবার, ২ মাস পর লাশ হলো সুফিয়ান | বড়লেখা রাজনগরে ৮ ফুট মাটির নিচে গৃহবধূর লাশ, স্বামীর স্বীকারোক্তিতে উদ্ধার

বড়লেখায় ২ বিএনপি নেতার কারাদণ্ড; সাজাপ্রাপ্ত বর্ণী ইউনিয়ন বিএনপির সেক্রেটারি সারোয়ার ও ওয়ার্ড সভাপতি মজনু

খবর ধারা নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৩৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে

বড়লেখায় ২ বিএনপি নেতার কারাদণ্ড; সাজাপ্রাপ্ত বর্ণী ইউনিয়ন বিএনপির সেক্রেটারি সারোয়ার ও ওয়ার্ড সভাপতি মজনু

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা:
মৌলভীবাজারের বড়লেখায় জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এক যুবককে পিটিয়ে আহত করার মামলায় ১ নম্বর বর্ণী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য সাইফুজ্জামান সারোয়ার এবং ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মজনু মিয়াসহ দুই নেতাকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাদের প্রত্যেককে ৩ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

গত ২৬ এপ্রিল মৌলভীবাজারের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক মাহবুব আহমেদ এই রায় ঘোষণা করেন। তবে রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত এই দুই বিএনপি নেতা আদালতে অনুপস্থিত ছিলেন এবং বর্তমানেও তারা গ্রেফতার হননি বলে জানা গেছে।

মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর ৪ আসামিকে খালাস প্রদান করেছেন আদালত। খালাসপ্রাপ্তরা হলেন ছাদ উদ্দিন, হেলাল উদ্দিন, নাজিম উদ্দিন ও হোসেন আহমদ।
আদালতের রায় ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার বর্ণী ইউনিয়নের বাসিন্দা সোহেল আহমদের সাথে আসামিদের জমি সংক্রান্ত পূর্ব বিরোধ ছিল। এরই জেরে গত ২৪ জানুয়ারি ২০২০ খ্রিষ্টাব্দে সকাল আনুমানিক ১১টার সময় সোহেল আহমদের চাচাতো ভাই ফয়সল আলম মোটরসাইকেল যোগে যাওয়ার পথে আসামিরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় ফয়সল আলমের বাম হাত ও ডান হাতের কনুই মারাত্মকভাবে জখম হয়।

পরবর্তীতে এই ঘটনায় বড়লেখা থানায় মামলা (জি.আর নম্বর-১২/২০২০) দায়ের করা হলে দীর্ঘ তদন্ত ও সাক্ষীপ্রমাণ শেষে বিজ্ঞ আদালত গত ২৬ এপ্রিল মামলার রায় ঘোষণা করেন। রায়ে পেনাল কোডের ৩২৩ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় বর্ণী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুজ্জামান সারোয়ার ও ওয়ার্ড বিএনপি সভাপতি মজনু মিয়াকে দোষী সাব্যস্ত করে এই সাজা প্রদান করা হয়।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পি.পি জনাব আবু নছর মোহাম্মদ মাসুদ এবং এ.পি.পি জনাব আব্দুল্লাহ আলমনগীর। আসামিপক্ষে ছিলেন এডভোকেট জনাব ইয়াছিন আলী।

নিউজটি শেয়ার করুন

বড়লেখায় ২ বিএনপি নেতার কারাদণ্ড; সাজাপ্রাপ্ত বর্ণী ইউনিয়ন বিএনপির সেক্রেটারি সারোয়ার ও ওয়ার্ড সভাপতি মজনু

আপডেট সময় : ১২:৩৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬