ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
খবর ধারা :
বড়লেখা পৌরসভা চালায় আওয়ামী লীগ! যুবলীগ সভাপতি জালালের ১২ লাখ টাকা কেলেঙ্কারি ফাঁস তফসিলই হয়নি, তারিখও অজানা — এরই মধ্যে বড়লেখায় মেয়র প্রার্থীর ১৫ দফা ইশতেহার ঘোষণা, জনমনে প্রশ্ন শাহবাজপুরে ৩৬০ মিটারের রাস্তায় ৭০ লাখের টেন্ডার: এলটিএমের আড়ালে কাজ পেলেন আওয়ামী লীগ নেতা শাহজাহান বড়লেখা পৌরসভা: বিএনপি আমলে কীভাবে কাজ পেলেন যুবলীগ নেতা শাহজাহান কমিশনার? সিঙ্গাপুর-ইন্দোনেশিয়া থেকে দেশে ফিরলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী ছাত্রদলের গলা টিপে ধরার ছবিটি ভুয়া, গুজব ছড়াচ্ছেন জাকির হোসেন ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার শর্ত নিয়ে ভাইরাল তথ্য ‘গুজব’ সম্পর্ক মেনে নেয়নি পরিবার, ২ মাস পর লাশ হলো সুফিয়ান | বড়লেখা রাজনগরে ৮ ফুট মাটির নিচে গৃহবধূর লাশ, স্বামীর স্বীকারোক্তিতে উদ্ধার জাফরের অপরাধ কী? ৭০০ টাকার বিতর্কে নিহতের স্ত্রীর ভুল স্বীকার, লাইভে ১৫ হাজার দেন জাফর ইকবাল |

ফুটবল ফাইনালের টিকিট নিয়ে প্রবাসীকে পিটুনি, ভিডিও ভাইরাল বড়লেখা আদালতে মামলা

খবর ধারা নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:০৬:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬ ৪০ বার পড়া হয়েছে

ফুটবল ফাইনালের টিকিট নিয়ে প্রবাসীকে পিটুনি, ভিডিও ভাইরাল বড়লেখা আদালতে মামলা

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের বড়লেখায় ফুটবল ফাইনালের টিকিটকে কেন্দ্র করে কাতার প্রবাসী এক ব্যক্তিকে পিটুনির অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ১০-১৫ জন ব্যক্তি লাঠিসোটা নিয়ে এক ব্যক্তিকে ধাওয়া করছে। পরে নিশ্চিত হওয়া যায়, ধাওয়া খাওয়া ওই ব্যক্তি কাতার প্রবাসী জুবেদ আহমদ।

এ ঘটনায় ভুক্তভোগী জুবেদ আহমদ বড়লেখা আদালতে একটি মামলা দায়ের করেছেন। রবিবার বড়লেখার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি ফৌজদারি নালিশি দরখাস্ত দাখিল করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ মে বড়লেখা উপজেলার শাহবাজপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত ফুটবল ফাইনাল খেলার রাতে এই হামলার ঘটনা ঘটে। মামলায় রাছেল আহমদ, আনোয়ার আলী, রমিজ মিয়া, রুবেল আহমদ ও নাজিম আহমদসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়, হামলাকারীরা জুবেদ আহমদের ওপর অতর্কিত হামলা চালিয়ে তার মাথা ও ঘাড়ে গুরুতর আঘাত করে। একপর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টাও করা হয় বলে মামলায় দাবি করা হয়েছে।

এছাড়া হামলার সময় তার পকেট থেকে নগদ ৩৫ হাজার ৫০০ টাকা এবং প্রায় ৩০ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগও আনা হয়েছে।

স্থানীয়দের দাবি, ফুটবল ফাইনাল ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে।

নিউজটি শেয়ার করুন

ফুটবল ফাইনালের টিকিট নিয়ে প্রবাসীকে পিটুনি, ভিডিও ভাইরাল বড়লেখা আদালতে মামলা

আপডেট সময় : ১২:০৬:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬