ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
খবর ধারা :
জুড়ীতে সিএনজি চালক বলাইকে কুপিয়ে হত্যার পর লাশ নদীতে, মা-মেয়ে গ্রেপ্তার – স্বীকারোক্তি বড়লেখা পৌরসভা চালায় আওয়ামী লীগ! যুবলীগ সভাপতি জালালের ১২ লাখ টাকা কেলেঙ্কারি ফাঁস তফসিলই হয়নি, তারিখও অজানা — এরই মধ্যে বড়লেখায় মেয়র প্রার্থীর ১৫ দফা ইশতেহার ঘোষণা, জনমনে প্রশ্ন শাহবাজপুরে ৩৬০ মিটারের রাস্তায় ৭০ লাখের টেন্ডার: এলটিএমের আড়ালে কাজ পেলেন আওয়ামী লীগ নেতা শাহজাহান বড়লেখা পৌরসভা: বিএনপি আমলে কীভাবে কাজ পেলেন যুবলীগ নেতা শাহজাহান কমিশনার? সিঙ্গাপুর-ইন্দোনেশিয়া থেকে দেশে ফিরলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী ছাত্রদলের গলা টিপে ধরার ছবিটি ভুয়া, গুজব ছড়াচ্ছেন জাকির হোসেন ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার শর্ত নিয়ে ভাইরাল তথ্য ‘গুজব’ সম্পর্ক মেনে নেয়নি পরিবার, ২ মাস পর লাশ হলো সুফিয়ান | বড়লেখা রাজনগরে ৮ ফুট মাটির নিচে গৃহবধূর লাশ, স্বামীর স্বীকারোক্তিতে উদ্ধার

নিউইয়র্কে সেইভ দ্য পিপল’র উদ্যোগে হালাল খাদ্য সামগ্রী বিতরণ

খবর ধারা নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:১৮:২৪ অপরাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪ ২৫২ বার পড়া হয়েছে

আমেরিকায় নিউইয়র্ক সিটির জ্যামাইকায় বাংলাদেশ কমিউনিটির প্রবাসীদের মাঝে হালাল খাদ্য সামগ্রী বিতরণ করে সেবা মূলক সংগঠন সেভ দ্যা পিপল এবং ইউএমআর। গতকাল ১৫ জুন (শনিবার) চ্যাপলিন স্টেটে সেভ দ্যা পিপল সংগঠনের নির্বাহী পরিচালক ইমাম মুহাম্মদ শহীদুল্লাহ’র সভাপতিত্বে এসব হালাল খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সেভ দ্যা পিপলের উদ্যোগে প্রায় সাড়ে তিনশ পরিবারের বারশ’র বেশি হাউসহোল্ডে খাদ্য সামগ্রী ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে। নিউ ইয়র্কের জ্যামাইকাতে পবিত্র ঈদুল আজহার সামনে রেখে এই আয়োজন করা হয়েছে, যাতে আরাফার দিনে মানুষকে সহযোগিতা করে বিশেষ ইবাদতের অনুভূতি সঞ্চার করা যায়। সেবদা পিপল এবং তার সহযোগী প্রতিষ্ঠান ডক্টর আবু জাফর মাহমুদ ফাউন্ডেশন, UMR, World Humanities Service, ASHO, এবং UNAUSA এই উদ্যোগটি বাস্তবায়ন করেছে।

আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. স্যার আবু জাফর মাহমুদ, আনিসুল কবির জসির, ড. আবদুস সবুর, রুবাইয়া রহমান, কামরুজ জামান রিয়াজ, এবং উমামা সিদ্দিকা।

আর উপস্থিত ছিলেন, নিবেদিতা কুমার, নিশানুর রাসুল, ফাইসাল আহমেদ, জাকির জাহিদ, সাখাওয়াত হোসেন, আদিত্য শাহিন।

সামগ্রী বিতরণের সংক্ষিপ্ত আলোচনা সভায় উপস্থিত অতিথিরা কমিউনিটির উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন কমিউনিটির ব্যবসায়ী, কমিউনিটি অ্যাক্টিভিস্ট, রাজনীতিক, ইমাম, চিকিৎসকসহ প্রবাসী বাংলাদেশীরা।

সেভ দ্যা পিপল ও ইউএমআর বাংলাদেশ ও আমেরিকায় প্রবাসী বাংলাদেশীদের সহযোগিতায় নানা ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে। বিভিন্ন সময় বাংলাদেশীদের বিভিন্নভাবে সহযোগিতা ও খাদ্য সামগ্রী বিতরণ করছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নিউইয়র্কে সেইভ দ্য পিপল’র উদ্যোগে হালাল খাদ্য সামগ্রী বিতরণ

আপডেট সময় : ১২:১৮:২৪ অপরাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪