ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
খবর ধারা :
বড়লেখা পৌরসভা চালায় আওয়ামী লীগ! যুবলীগ সভাপতি জালালের ১২ লাখ টাকা কেলেঙ্কারি ফাঁস তফসিলই হয়নি, তারিখও অজানা — এরই মধ্যে বড়লেখায় মেয়র প্রার্থীর ১৫ দফা ইশতেহার ঘোষণা, জনমনে প্রশ্ন শাহবাজপুরে ৩৬০ মিটারের রাস্তায় ৭০ লাখের টেন্ডার: এলটিএমের আড়ালে কাজ পেলেন আওয়ামী লীগ নেতা শাহজাহান বড়লেখা পৌরসভা: বিএনপি আমলে কীভাবে কাজ পেলেন যুবলীগ নেতা শাহজাহান কমিশনার? সিঙ্গাপুর-ইন্দোনেশিয়া থেকে দেশে ফিরলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী ছাত্রদলের গলা টিপে ধরার ছবিটি ভুয়া, গুজব ছড়াচ্ছেন জাকির হোসেন ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার শর্ত নিয়ে ভাইরাল তথ্য ‘গুজব’ সম্পর্ক মেনে নেয়নি পরিবার, ২ মাস পর লাশ হলো সুফিয়ান | বড়লেখা রাজনগরে ৮ ফুট মাটির নিচে গৃহবধূর লাশ, স্বামীর স্বীকারোক্তিতে উদ্ধার জাফরের অপরাধ কী? ৭০০ টাকার বিতর্কে নিহতের স্ত্রীর ভুল স্বীকার, লাইভে ১৫ হাজার দেন জাফর ইকবাল |

বড়লেখায় এমপি জহরত আদিব চৌধুরীর আগমন, সামাজিক-রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

খবর ধারা নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৪০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে

বড়লেখায় এমপি জহরত আদিব চৌধুরীর আগমন, সামাজিক-রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা: সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকা মৌলভীবাজারের বড়লেখা সফর করেছেন মৌলভীবাজার ও হবিগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী।

শুক্রবার (১৫ মে) দুপুরে তিনি বড়লেখায় পৌঁছালে গাংকুল গ্রামে তার পৈত্রিক বাসভবনে স্থানীয় দলীয় নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে শুভেচ্ছা জানান ও সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় এলাকাজুড়ে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা যায়।

বিকেল ৪টায় তিনি দলীয় নেতাকর্মী ও স্থানীয় বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে বড়লেখার উন্নয়ন, অগ্রগতি এবং সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় ও খোলামেলা আলোচনা করেন।

মতবিনিময় সভায় ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী বলেন, নির্বাচনী এলাকার সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদের সঙ্গে সমন্বয় ও পরামর্শ করে তিনি এলাকার উন্নয়নে কাজ করবেন। তিনি আরও জানান, বিএনপিকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করতে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় করা হবে।

তিনি নেতাকর্মীদের সমস্যা ও সম্ভাবনার কথা শোনার ওপর গুরুত্বারোপ করে বলেন, বড়লেখার সার্বিক উন্নয়নে কাজ করা হবে। বিশেষ করে শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

গাংকুলে নিজ বাসভবনে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক মহিদ আহমদ চৌধুরী, গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ হায়দার, সহকারী প্রধান শিক্ষক দিবাকর দাস, দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, উপজেলা বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদক আমিনা বেগম ডলি, উপজেলা যুবদল ও ক্রীড়া সংস্থার সদস্যসচিব ইকবাল হোসেন, দক্ষিণভাগ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইফুর রহমানসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

উল্লেখ্য, আগামীকাল শনিবার ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী পৌরশহরের পানিধারে অবস্থান করবেন এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। এর আগে সকাল ১১টায় তিনি ইউএনও কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।

নিউজটি শেয়ার করুন

বড়লেখায় এমপি জহরত আদিব চৌধুরীর আগমন, সামাজিক-রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

আপডেট সময় : ০৯:৪০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬