ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
খবর ধারা :
জুড়ীতে সিএনজি চালক বলাইকে কুপিয়ে হত্যার পর লাশ নদীতে, মা-মেয়ে গ্রেপ্তার – স্বীকারোক্তি বড়লেখা পৌরসভা চালায় আওয়ামী লীগ! যুবলীগ সভাপতি জালালের ১২ লাখ টাকা কেলেঙ্কারি ফাঁস তফসিলই হয়নি, তারিখও অজানা — এরই মধ্যে বড়লেখায় মেয়র প্রার্থীর ১৫ দফা ইশতেহার ঘোষণা, জনমনে প্রশ্ন শাহবাজপুরে ৩৬০ মিটারের রাস্তায় ৭০ লাখের টেন্ডার: এলটিএমের আড়ালে কাজ পেলেন আওয়ামী লীগ নেতা শাহজাহান বড়লেখা পৌরসভা: বিএনপি আমলে কীভাবে কাজ পেলেন যুবলীগ নেতা শাহজাহান কমিশনার? সিঙ্গাপুর-ইন্দোনেশিয়া থেকে দেশে ফিরলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী ছাত্রদলের গলা টিপে ধরার ছবিটি ভুয়া, গুজব ছড়াচ্ছেন জাকির হোসেন ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার শর্ত নিয়ে ভাইরাল তথ্য ‘গুজব’ সম্পর্ক মেনে নেয়নি পরিবার, ২ মাস পর লাশ হলো সুফিয়ান | বড়লেখা রাজনগরে ৮ ফুট মাটির নিচে গৃহবধূর লাশ, স্বামীর স্বীকারোক্তিতে উদ্ধার

এমপি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীর ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পেলেন দেওয়ান উসামা

খবর ধারা নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:০২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ ৭০ বার পড়া হয়েছে

এমপি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীর ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পেলেন দেওয়ান উসামা

স্টাফ রিপোর্টার:
দীর্ঘদিনের ছাত্ররাজনীতির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করেছেন তরুণ রাজনৈতিক কর্মী দেওয়ান উসামা নিজাম চৌধুরী। তিনি জানিয়েছেন, জহরত আদিব চৌধুরী-এর ব্যক্তিগত সহকারী (পিএ) হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় দেওয়ান উসামা বলেন, গণতন্ত্র, জনগণের অধিকার এবং সেবার রাজনীতিতে বিশ্বাস রেখেই তিনি এই নতুন দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি এটিকে শুধু একটি পদ নয়, বরং জনগণের পাশে থেকে কাজ করার নতুন সুযোগ, দায়িত্ব ও অঙ্গীকার হিসেবে দেখছেন।

তিনি আরও বলেন, ছাত্ররাজনীতি থেকে উঠে আসা একজন কর্মী হিসেবে সততা, নিষ্ঠা এবং সংগঠনের প্রতি দায়বদ্ধতাকেই তিনি নিজের মূল শক্তি মনে করেন। ইনশাআল্লাহ, সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্ববোধ নিয়ে অর্পিত দায়িত্ব পালন করবেন বলেও জানান তিনি।

দেওয়ান উসামা বর্তমানে মৌলভীবাজার-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সমন্বয়কারী (প্রচার ও প্রচারণা) হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাবেক সদস্য, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সদস্য এবং বড়লেখা উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নিজের নতুন দায়িত্ব পালনে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

এমপি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীর ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পেলেন দেওয়ান উসামা

আপডেট সময় : ০১:০২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬