ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
খবর ধারা :
মেয়র মনোনয়ন ও জনসহানুভূতি আদায়ে, বারবার অনুরোধেও জামিন নেননি খিজির, অতঃপর গ্রেফতার বড়লেখা-জুড়ীতে রাস্তা ও জনকল্যাণমূলক কাজে এমপি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীর বিশেষ অনুদান প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানিয়ে বড়লেখায় বিএনপির মিছিল ও পথসভা বড়লেখায় ডিসির আদেশ তোয়াক্কা না করে চলছে অবৈধ ইটভাটা! জামায়াত-শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’ স্লোগানে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল বড়লেখা শ্রমিক ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনার হলেন বিএনপি নেতা জয়নাল আবেদীন এমপি মিঠুর উপস্থিতিতে বড়লেখায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন জোড়া খুন মামলার আসামি জামায়াত নেতা সামছুল ইসলাম গ্রেপ্তার, কারাগারে প্রেরণ হাকালুকির গুপ্তধন! পিট কয়লা উত্তোলনে সংসদে সরব এমপি নাসির উদ্দিন আহমদ আবারও জামায়াতের নেতৃত্বে বড়লেখায় ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

বড়লেখা-জুড়ীসহ ৫ উপজেলায় ১৮ জলমহাল ইজারা দিচ্ছে জেলা প্রশাসন, আবেদন ২১ মে পর্যন্ত

খবর ধারা নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৫৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে

মৌলভীবাজার জলমহাল ইজারা

বড়লেখা-জুড়ীসহ ৫ উপজেলায় ১৮ জলমহাল ইজারা দিচ্ছে জেলা প্রশাসন, আবেদন ২১ মে পর্যন্ত

স্টাফ রিপোর্টার | মৌলভীবাজার

মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলার ২০ একরের ঊর্ধ্বের ১৮টি বদ্ধ জলমহাল ইজারা প্রদানের জন্য দরপত্র আহ্বান করেছে জেলা প্রশাসন। সরকারি জলমহাল ব্যবস্থাপনা নীতি, ২০০৯ অনুযায়ী ১৪৩৩ থেকে ১৪৩৫ বাংলা সন পর্যন্ত মেয়াদে এসব জলমহাল ইজারা দেওয়া হবে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রকৃত মৎস্যজীবী সমবায় সমিতিসমূহ নির্ধারিত শর্তসাপেক্ষে আবেদন করতে পারবে। আগামী ২০ মে ২০২৬ তারিখ অফিস সময় পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয় অথবা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে আবেদনপত্র সংগ্রহ করা যাবে। পূরণকৃত আবেদনপত্র ২১ মে দুপুর ২টার মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখায় জমা দিতে হবে। একই দিন বিকেল ৩টায় দরপত্র খোলা হবে।

ইজারাযোগ্য জলমহালগুলোর মধ্যে রয়েছে মৌলভীবাজার সদর উপজেলার পচালাচারী বিল, চেরাচাপড়ী বিল, খলী বিল, মক্কা কালনী গোলমা, গোপলা, পলিতা ও চাতল বিল। এছাড়া শ্রীমঙ্গলের চিরুয়াডুবি বিল, রাজনগরের সিংগুয়া বিল, পেয়ালা বিল, মুনিয়া বিল, হরিপাশা আনবিল ও মাছুয়া বিলসহ আরও কয়েকটি জলমহাল তালিকাভুক্ত করা হয়েছে। কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলার ঢাকিয়া বিল, গোপালীছড়া, বড়কালাই ও হোগলা বরাৎ তামাকুড়িও ইজারার আওতায় রয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আবেদনপত্রের সঙ্গে ৫০০ টাকার অফেরতযোগ্য পে-অর্ডার এবং প্রস্তাবিত ইজারা মূল্যের ২০ শতাংশ জামানত জমা দিতে হবে। একইসঙ্গে সমিতির নিবন্ধন সনদ, হালনাগাদ অডিট রিপোর্ট, ব্যাংক সলভেন্সি সনদ ও সদস্যদের মৎস্যজীবী প্রত্যয়নপত্র দাখিল বাধ্যতামূলক।

জেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির পক্ষে জেলা প্রশাসক এ বিজ্ঞপ্তি জারি করেছেন। ইজারা সংক্রান্ত বিস্তারিত তথ্য জেলা প্রশাসনের ওয়েবসাইট থেকে জানা যাবে।

ছবি সম্পর্কে:
এই প্রতিবেদনে ব্যবহৃত জলমহালের প্রতীকী ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

বড়লেখা-জুড়ীসহ ৫ উপজেলায় ১৮ জলমহাল ইজারা দিচ্ছে জেলা প্রশাসন, আবেদন ২১ মে পর্যন্ত

আপডেট সময় : ০৫:৫৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬