ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
খবর ধারা :
বড়লেখা পৌরসভা চালায় আওয়ামী লীগ! যুবলীগ সভাপতি জালালের ১২ লাখ টাকা কেলেঙ্কারি ফাঁস তফসিলই হয়নি, তারিখও অজানা — এরই মধ্যে বড়লেখায় মেয়র প্রার্থীর ১৫ দফা ইশতেহার ঘোষণা, জনমনে প্রশ্ন শাহবাজপুরে ৩৬০ মিটারের রাস্তায় ৭০ লাখের টেন্ডার: এলটিএমের আড়ালে কাজ পেলেন আওয়ামী লীগ নেতা শাহজাহান বড়লেখা পৌরসভা: বিএনপি আমলে কীভাবে কাজ পেলেন যুবলীগ নেতা শাহজাহান কমিশনার? সিঙ্গাপুর-ইন্দোনেশিয়া থেকে দেশে ফিরলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী ছাত্রদলের গলা টিপে ধরার ছবিটি ভুয়া, গুজব ছড়াচ্ছেন জাকির হোসেন ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার শর্ত নিয়ে ভাইরাল তথ্য ‘গুজব’ সম্পর্ক মেনে নেয়নি পরিবার, ২ মাস পর লাশ হলো সুফিয়ান | বড়লেখা রাজনগরে ৮ ফুট মাটির নিচে গৃহবধূর লাশ, স্বামীর স্বীকারোক্তিতে উদ্ধার জাফরের অপরাধ কী? ৭০০ টাকার বিতর্কে নিহতের স্ত্রীর ভুল স্বীকার, লাইভে ১৫ হাজার দেন জাফর ইকবাল |

৫ পদ দখলের অভিযোগের পর অতিরিক্ত দায়িত্ব থেকে সরানো হলো ডা. সুবিমল চন্দ্রকে

খবর ধারা নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:০৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে

খবর ধারার অনুসন্ধানী প্রতিবেদনের প্রভাব

৫ পদ দখলের অভিযোগের পর অতিরিক্ত দায়িত্ব থেকে সরানো হলো ডা. সুবিমল চন্দ্রকে

স্টাফ রিপোর্টার | মৌলভীবাজার

মৌলভীবাজার জেলা পরিবার পরিকল্পনা বিভাগে দীর্ঘদিন ধরে একাধিক পদে দায়িত্ব পালন নিয়ে আলোচিত কর্মকর্তা ডা. সুবিমল চন্দ্র চন্দকে অবশেষে অতিরিক্ত দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অনুসন্ধানী সংবাদ প্রকাশের পর প্রশাসনের এ পদক্ষেপকে বড় ধরনের সাফল্য হিসেবে দেখছে অনলাইন সংবাদমাধ্যম খবর ধারা

সম্প্রতি খবর ধারা-য় প্রকাশিত “বেকাররা পায় না চাকরি, মৌলভীবাজারে ডা. সুবিমল চন্দ্র একাই দখল করে আছেন ৫টি পদ” শিরোনামের সংবাদটি জেলায় ব্যাপক আলোচনার জন্ম দেয়। সংবাদে অভিযোগ করা হয়, ডা. সুবিমল চন্দ্র দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে জেলা ও বিভিন্ন উপজেলায় একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন এবং অতিরিক্ত দায়িত্বের মাধ্যমে ভাতা ও প্রশাসনিক সুবিধা ভোগ করছেন।

সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা শুরু হলে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় থেকে অফিস আদেশ জারি করা হয়। আদেশে বলা হয়েছে, ডা. সুবিমল চন্দ্র চন্দকে বড়লেখা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) এর অতিরিক্ত দায়িত্ব হতে অব্যাহতি দিয়ে কমলগঞ্জ উপজেলার মেডিকেল অফিসার ডা. রফিকুল আলমকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন স্বাক্ষরিত ওই অফিস আদেশটি গত ২৮ এপ্রিল ২০২৬ তারিখে জারি করা হয়।

এদিকে অনুসন্ধানী সংবাদ প্রকাশের পর প্রশাসনের দ্রুত পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন সচেতন মহল। অনেকেই মনে করছেন, স্থানীয় পর্যায়ে গণমাধ্যমের জবাবদিহিমূলক ভূমিকার কারণে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়েছে।

স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে একই ব্যক্তি একাধিক পদে দায়িত্ব পালন করায় নতুন চিকিৎসক ও কর্মকর্তাদের নিয়োগ ও কাজের সুযোগ সংকুচিত হচ্ছিল। বিষয়টি সামনে এনে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করায় খবর ধারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তবে সচেতন মহলের দাবি, শুধু বড়লেখার দায়িত্ব থেকে সরানোই যথেষ্ট নয়। ডা. সুবিমল চন্দ্রের বিরুদ্ধে ওঠা অন্যান্য অভিযোগও তদন্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা উচিত।

নিউজটি শেয়ার করুন

৫ পদ দখলের অভিযোগের পর অতিরিক্ত দায়িত্ব থেকে সরানো হলো ডা. সুবিমল চন্দ্রকে

আপডেট সময় : ০৩:০৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬