ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
খবর ধারা :
বড়লেখা পৌরসভা চালায় আওয়ামী লীগ! যুবলীগ সভাপতি জালালের ১২ লাখ টাকা কেলেঙ্কারি ফাঁস তফসিলই হয়নি, তারিখও অজানা — এরই মধ্যে বড়লেখায় মেয়র প্রার্থীর ১৫ দফা ইশতেহার ঘোষণা, জনমনে প্রশ্ন শাহবাজপুরে ৩৬০ মিটারের রাস্তায় ৭০ লাখের টেন্ডার: এলটিএমের আড়ালে কাজ পেলেন আওয়ামী লীগ নেতা শাহজাহান বড়লেখা পৌরসভা: বিএনপি আমলে কীভাবে কাজ পেলেন যুবলীগ নেতা শাহজাহান কমিশনার? সিঙ্গাপুর-ইন্দোনেশিয়া থেকে দেশে ফিরলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী ছাত্রদলের গলা টিপে ধরার ছবিটি ভুয়া, গুজব ছড়াচ্ছেন জাকির হোসেন ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার শর্ত নিয়ে ভাইরাল তথ্য ‘গুজব’ সম্পর্ক মেনে নেয়নি পরিবার, ২ মাস পর লাশ হলো সুফিয়ান | বড়লেখা রাজনগরে ৮ ফুট মাটির নিচে গৃহবধূর লাশ, স্বামীর স্বীকারোক্তিতে উদ্ধার জাফরের অপরাধ কী? ৭০০ টাকার বিতর্কে নিহতের স্ত্রীর ভুল স্বীকার, লাইভে ১৫ হাজার দেন জাফর ইকবাল |

প্রথম বেতনের টাকায় জুড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫০টি এক্স-রে ফিল্ম দিলেন এমপি মিঠু

খবর ধারা নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:০৪:১২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে

নাসির উদ্দীন আহমদ মিঠু

প্রথম বেতনের টাকায় জুড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫০টি এক্স-রে ফিল্ম দিলেন এমপি মিঠু

স্টাফ রিপোর্টার | জুড়ী

জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে ফিল্মের চাহিদার বিষয়টি জুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ তুলে ধরেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের মাননীয় সংসদ সদস্য নাসির উদ্দীন আহমেদ মিঠু-এর কাছে।

পরবর্তীতে প্রথম বেতন পাওয়ার পরই সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার বিষয়টি বিবেচনা করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫০টি এক্স-রে ফিল্ম প্রদান করেন এমপি মিঠু। বর্তমান বাজারদর অনুযায়ী এসব এক্স-রে ফিল্মের আনুমানিক মূল্য প্রায় ১২ হাজার থেকে ১৮ হাজার টাকার মধ্যে হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ব্র্যান্ড ও সাইজভেদে এ দামের কিছুটা তারতম্য হতে পারে।

মাননীয় এমপি মহোদয়ের পক্ষ থেকে এক্স-রে ফিল্মগুলো স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দেন জুড়ী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনুসহ জুড়ী উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

স্থানীয়রা জানান, সরকারি হাসপাতালে এক্স-রে ফিল্মের সংকট দেখা দিলে সাধারণ রোগীদের ভোগান্তিতে পড়তে হয়। এমপি মিঠুর এই মানবিক উদ্যোগের ফলে বহু রোগী উপকৃত হবেন এবং স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও সহজ হবে।

এদিকে জনসেবামূলক এই উদ্যোগকে স্থানীয়রা প্রশংসনীয় দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।

নিউজটি শেয়ার করুন

প্রথম বেতনের টাকায় জুড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫০টি এক্স-রে ফিল্ম দিলেন এমপি মিঠু

আপডেট সময় : ০৫:০৪:১২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬