আক্তারের ভাব নিয়ে উল্টাপাল্টা কথায় ক্ষুব্ধ রাফসান, ফেসবুক থেকে রিমুভ হলো ‘প্রমিজ টিভি’
- আপডেট সময় : ১২:৩৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
আক্তারের ভাব নিয়ে উল্টাপাল্টা কথায় ক্ষুব্ধ রাফসান, ফেসবুক থেকে রিমুভ হলো ‘প্রমিজ টিভি’
স্টাফ রিপোর্টার | বড়লেখা
বড়লেখার পরিচিত অনলাইন ফেসবুক পেইজ ‘প্রমিজ টিভি’ ফেসবুক থেকে রিমুভ হওয়ার ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, পেইজটির মালিক আক্তার হোসেনের আচরণ ও কথাবার্তাকেই এ ঘটনার জন্য দায়ী করছেন অনেকে।
অভিযোগ রয়েছে, রাফসান চৌধুরীর সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতার সময় আক্তার হোসেন “ভাব নিয়ে উল্টাপাল্টা কথা” বলেন এবং বিষয়টি নিয়ে অপ্রয়োজনীয় উত্তেজনাপূর্ণ আচরণ করেন। এতে ক্ষুব্ধ হয়ে রাফসান চৌধুরী ‘প্রমিজ টিভি’ পেইজের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পরে ফেসবুক কর্তৃপক্ষ পেইজটি রিমুভ করে বলে জানা যায়।
এ বিষয়ে রাফসান চৌধুরী ‘খবর ধারা’কে জানিয়েছেন, আক্তার হোসেনের আচরণ ও কথাবার্তার কারণেই তিনি ‘প্রমিজ টিভি’ ফেসবুক পেইজের বিরুদ্ধে রিপোর্ট করেছেন।
অন্যদিকে প্রমিজ টিভির মালিক আক্তার হোসেন দাবি করেছেন, ভারত থেকে জিরার চালান আউট সংক্রান্ত সংবাদ প্রকাশ করার কারণেই তার ফেসবুক পেইজ রিমুভ করা হয়েছে।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, ব্যক্তিগত আচরণ ও অনলাইন বিরোধের জের ধরেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।










