ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
খবর ধারা :
বড়লেখা পৌরসভা চালায় আওয়ামী লীগ! যুবলীগ সভাপতি জালালের ১২ লাখ টাকা কেলেঙ্কারি ফাঁস তফসিলই হয়নি, তারিখও অজানা — এরই মধ্যে বড়লেখায় মেয়র প্রার্থীর ১৫ দফা ইশতেহার ঘোষণা, জনমনে প্রশ্ন শাহবাজপুরে ৩৬০ মিটারের রাস্তায় ৭০ লাখের টেন্ডার: এলটিএমের আড়ালে কাজ পেলেন আওয়ামী লীগ নেতা শাহজাহান বড়লেখা পৌরসভা: বিএনপি আমলে কীভাবে কাজ পেলেন যুবলীগ নেতা শাহজাহান কমিশনার? সিঙ্গাপুর-ইন্দোনেশিয়া থেকে দেশে ফিরলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী ছাত্রদলের গলা টিপে ধরার ছবিটি ভুয়া, গুজব ছড়াচ্ছেন জাকির হোসেন ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার শর্ত নিয়ে ভাইরাল তথ্য ‘গুজব’ সম্পর্ক মেনে নেয়নি পরিবার, ২ মাস পর লাশ হলো সুফিয়ান | বড়লেখা রাজনগরে ৮ ফুট মাটির নিচে গৃহবধূর লাশ, স্বামীর স্বীকারোক্তিতে উদ্ধার জাফরের অপরাধ কী? ৭০০ টাকার বিতর্কে নিহতের স্ত্রীর ভুল স্বীকার, লাইভে ১৫ হাজার দেন জাফর ইকবাল |

আজ থেকে রাস্তায় নামলেই চেকিং, বাইক-গাড়ির কাগজ না থাকলে জব্দ হতে পারে যানবাহন

খবর ধারা নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৫৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে

পুলিশ সপ্তাহ অভিযান

আজ থেকে রাস্তায় নামলেই চেকিং, বাইক-গাড়ির কাগজ না থাকলে জব্দ হতে পারে যানবাহন

স্টাফ রিপোর্টার : পুলিশ সপ্তাহ উপলক্ষে সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং ট্রাফিক আইন কার্যকরে দেশব্যাপী বিশেষ অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আজ থেকে শুরু হওয়া এই অভিযানে লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন যানবাহন ও ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
জানা গেছে, রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা ও মহাসড়কে অতিরিক্ত চেকপোস্ট বসানো হয়েছে। ট্রাফিক পুলিশ ও থানা পুলিশের সমন্বয়ে পরিচালিত এই অভিযানে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে মোটরসাইকেল, প্রাইভেটকার, সিএনজি ও গণপরিবহনের কাগজপত্র যাচাইয়ে।
পুলিশ সূত্রে জানা যায়, বৈধ ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন, ফিটনেস সার্টিফিকেট, ট্যাক্স টোকেন এবং ইন্স্যুরেন্স না থাকলে তাৎক্ষণিক মামলা ও জরিমানার মুখোমুখি হতে হতে পারে চালকদের। গুরুতর অনিয়ম ধরা পড়লে যানবাহন জব্দের ব্যবস্থাও নেওয়া হবে।
বিশেষ করে মোটরসাইকেল চালকদের ক্ষেত্রে হেলমেট ব্যবহার, ট্রিপল রাইডিং, উল্টো পথে চলাচল ও অতিরিক্ত গতির বিষয়গুলোতে কঠোর নজরদারি চালানো হচ্ছে।
ট্রাফিক বিভাগের এক কর্মকর্তা বলেন,
“সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ করা হবে। কোনো ধরনের অনিয়ম বা অবহেলা বরদাশত করা হবে না।”
এদিকে অভিযানের খবর ছড়িয়ে পড়ার পর অনেক চালককে গাড়ির কাগজপত্র হালনাগাদ করতে দেখা গেছে। বিভিন্ন স্থানে বিআরটিএ অফিসেও বেড়েছে সেবা নিতে আসা মানুষের চাপ।

নিউজটি শেয়ার করুন

আজ থেকে রাস্তায় নামলেই চেকিং, বাইক-গাড়ির কাগজ না থাকলে জব্দ হতে পারে যানবাহন

আপডেট সময় : ১০:৫৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬