ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
খবর ধারা :
বড়লেখা পৌরসভা চালায় আওয়ামী লীগ! যুবলীগ সভাপতি জালালের ১২ লাখ টাকা কেলেঙ্কারি ফাঁস তফসিলই হয়নি, তারিখও অজানা — এরই মধ্যে বড়লেখায় মেয়র প্রার্থীর ১৫ দফা ইশতেহার ঘোষণা, জনমনে প্রশ্ন শাহবাজপুরে ৩৬০ মিটারের রাস্তায় ৭০ লাখের টেন্ডার: এলটিএমের আড়ালে কাজ পেলেন আওয়ামী লীগ নেতা শাহজাহান বড়লেখা পৌরসভা: বিএনপি আমলে কীভাবে কাজ পেলেন যুবলীগ নেতা শাহজাহান কমিশনার? সিঙ্গাপুর-ইন্দোনেশিয়া থেকে দেশে ফিরলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী ছাত্রদলের গলা টিপে ধরার ছবিটি ভুয়া, গুজব ছড়াচ্ছেন জাকির হোসেন ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার শর্ত নিয়ে ভাইরাল তথ্য ‘গুজব’ সম্পর্ক মেনে নেয়নি পরিবার, ২ মাস পর লাশ হলো সুফিয়ান | বড়লেখা রাজনগরে ৮ ফুট মাটির নিচে গৃহবধূর লাশ, স্বামীর স্বীকারোক্তিতে উদ্ধার জাফরের অপরাধ কী? ৭০০ টাকার বিতর্কে নিহতের স্ত্রীর ভুল স্বীকার, লাইভে ১৫ হাজার দেন জাফর ইকবাল |

বড়লেখা সরকারি কলেজে বিএনপি নেতাদের আমন্ত্রণ, জাদুঘর উদ্বোধনে এমপি মিঠুকে আমন্ত্রণ

খবর ধারা নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:০০:০৭ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬ ৫০ বার পড়া হয়েছে

নাসির উদ্দীন আহমদ মিঠু

বড়লেখা সরকারি কলেজে বিএনপি নেতাদের আমন্ত্রণ, জাদুঘর উদ্বোধনে এমপি মিঠুকে আমন্ত্রণ

স্টাফ রিপোর্টার | বড়লেখা
মৌলভীবাজারের বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদের আমন্ত্রণে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ কলেজ পরিদর্শন ও মতবিনিময় সভায় অংশ নিয়েছেন।
রোববার দুপুরে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় অধ্যক্ষ মহোদয় মূলত বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে পরিচিত হওয়া এবং কলেজের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। এসময় তিনি মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠুকে কলেজ পরিদর্শন ও তাঁর উদ্যোগে নির্মিত বড়লেখার ইতিহাস ও ঐতিহ্যভিত্তিক সংগ্রহশালা বা জাদুঘরের উদ্বোধনের জন্য আমন্ত্রণ জানানোর বিষয়ে বিএনপি নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ অধ্যক্ষের আন্তরিকতা, শিক্ষাপ্রতিষ্ঠানকে ঘিরে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা এবং বড়লেখার ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের উদ্যোগকে প্রশংসা করেন। তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানকে আধুনিক ও ঐতিহ্যনির্ভরভাবে গড়ে তোলার এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।
এসময় উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস শহিদ খান, পৌর বিএনপির সভাপতি ও কলেজের প্রতিষ্ঠালগ্নের ছাত্র সাইফুল ইসলাম খোকনসহ প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষকবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, কলেজের উন্নয়ন ও শিক্ষার পরিবেশ সমুন্নত রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

নিউজটি শেয়ার করুন

বড়লেখা সরকারি কলেজে বিএনপি নেতাদের আমন্ত্রণ, জাদুঘর উদ্বোধনে এমপি মিঠুকে আমন্ত্রণ

আপডেট সময় : ০৪:০০:০৭ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬