ঢাকা ১১:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
খবর ধারা :
মেয়র মনোনয়ন ও জনসহানুভূতি আদায়ে, বারবার অনুরোধেও জামিন নেননি খিজির, অতঃপর গ্রেফতার বড়লেখা-জুড়ীতে রাস্তা ও জনকল্যাণমূলক কাজে এমপি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীর বিশেষ অনুদান প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানিয়ে বড়লেখায় বিএনপির মিছিল ও পথসভা বড়লেখায় ডিসির আদেশ তোয়াক্কা না করে চলছে অবৈধ ইটভাটা! জামায়াত-শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’ স্লোগানে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল বড়লেখা শ্রমিক ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনার হলেন বিএনপি নেতা জয়নাল আবেদীন এমপি মিঠুর উপস্থিতিতে বড়লেখায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন জোড়া খুন মামলার আসামি জামায়াত নেতা সামছুল ইসলাম গ্রেপ্তার, কারাগারে প্রেরণ হাকালুকির গুপ্তধন! পিট কয়লা উত্তোলনে সংসদে সরব এমপি নাসির উদ্দিন আহমদ আবারও জামায়াতের নেতৃত্বে বড়লেখায় ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

এমপি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীর বড়লেখা-জুড়ী সফর ১৫ মে, বিএনপিতে উৎসাহ

খবর ধারা নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:২৫:০৩ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

এমপি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীর প্রথম এলাকা সফর ১৫ মে, বড়লেখা-জুড়ীতে মতবিনিময় কর্মসূচি

স্টাফ রিপোর্টার: আল্লাহর অশেষ রহমতে সংরক্ষিত মহিলা আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপি নেত্রী ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের আদর্শ, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের “সবার আগে বাংলাদেশ” ভিশনকে সামনে রেখে তিনি রাজনৈতিক ও জনসেবামূলক কার্যক্রম শুরু করতে যাচ্ছেন।
এ উপলক্ষে আগামী ১৫ মে ২০২৬ বিকেল থেকে ১৭ মে ২০২৬ সকাল পর্যন্ত মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রথম সফর ও মতবিনিময় কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
জানা গেছে, সফরকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ জনগণের সঙ্গে শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করবেন নবনির্বাচিত এই সংসদ সদস্য।
ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী তার মরহুম পিতা, সাবেক চারবারের নির্বাচিত সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী এডভোকেট এবাদুর রহমান চৌধুরীর রাজনৈতিক আদর্শ ও ঐতিহ্য ধারণ করে এলাকার মানুষের সেবায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
এক বার্তায় তিনি দলের শীর্ষ নেতৃত্ব ও স্থায়ী কমিটির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিকে, সফরকে ঘিরে বড়লেখা ও জুড়ী উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। বিস্তারিত সফরসূচি শিগগিরই প্রকাশ করা হবে বলে জানা গেছে।
সংসদ সদস্যের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে, সাক্ষাতের সময় যেন কেউ ফুল বা কোনো ধরনের উপঢৌকন না আনেন। তিনি জানান, জনগণের ভালোবাসা, দোয়া ও সুপরামর্শই হবে তার পথচলার মূল শক্তি।
প্রয়োজনে যোগাযোগ: ০১৯১৯-৩৮৭৩৩০

নিউজটি শেয়ার করুন

এমপি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীর বড়লেখা-জুড়ী সফর ১৫ মে, বিএনপিতে উৎসাহ

আপডেট সময় : ০৩:২৫:০৩ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬