ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
খবর ধারা :
বড়লেখা পৌরসভা চালায় আওয়ামী লীগ! যুবলীগ সভাপতি জালালের ১২ লাখ টাকা কেলেঙ্কারি ফাঁস তফসিলই হয়নি, তারিখও অজানা — এরই মধ্যে বড়লেখায় মেয়র প্রার্থীর ১৫ দফা ইশতেহার ঘোষণা, জনমনে প্রশ্ন শাহবাজপুরে ৩৬০ মিটারের রাস্তায় ৭০ লাখের টেন্ডার: এলটিএমের আড়ালে কাজ পেলেন আওয়ামী লীগ নেতা শাহজাহান বড়লেখা পৌরসভা: বিএনপি আমলে কীভাবে কাজ পেলেন যুবলীগ নেতা শাহজাহান কমিশনার? সিঙ্গাপুর-ইন্দোনেশিয়া থেকে দেশে ফিরলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী ছাত্রদলের গলা টিপে ধরার ছবিটি ভুয়া, গুজব ছড়াচ্ছেন জাকির হোসেন ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার শর্ত নিয়ে ভাইরাল তথ্য ‘গুজব’ সম্পর্ক মেনে নেয়নি পরিবার, ২ মাস পর লাশ হলো সুফিয়ান | বড়লেখা রাজনগরে ৮ ফুট মাটির নিচে গৃহবধূর লাশ, স্বামীর স্বীকারোক্তিতে উদ্ধার জাফরের অপরাধ কী? ৭০০ টাকার বিতর্কে নিহতের স্ত্রীর ভুল স্বীকার, লাইভে ১৫ হাজার দেন জাফর ইকবাল |

জুড়ীতে শিক্ষকের নির্যাতনে অসুস্থ ছাত্রী, নাক দিয়ে রক্ত পড়ে হাসপাতালে ভর্তি

খবর ধারা নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:১০:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬ ৮১ বার পড়া হয়েছে

জুড়ীতে পরীক্ষার খাতায় ভুল লেখায় শিক্ষকের নির্যাতন, হাসপাতালে পঞ্চম শ্রেণির ছাত্রী

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় পরীক্ষার খাতায় ভুল লেখাকে কেন্দ্র করে এক পঞ্চম শ্রেণির ছাত্রীকে মারধরের অভিযোগ উঠেছে এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে। নির্যাতনের শিকার ওই ছাত্রী বর্তমানে জুড়ী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শনিবার (৯ মে) সকালে জুড়ী উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের বড়ধামাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক পরীক্ষার বাংলা বিষয়ের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, বড়ধামাই এলাকার হাসন খান ও দিলারা বেগম দম্পতির তিন মেয়ের মধ্যে সর্বকনিষ্ঠ তাওহীদা জান্নাত ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির নিয়মিত শিক্ষার্থী। পরীক্ষার শেষ সময়ে বাংলা বিষয়ের একটি প্রশ্নের উত্তর ভুল লেখাকে কেন্দ্র করে বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু সাঈদ ক্ষিপ্ত হয়ে ওঠেন।
পরিবারের অভিযোগ, “তোর দিয়ে আর লেখাপড়া হবে না” বলে ওই শিক্ষার্থীকে পিঠে কিল-ঘুষি মারতে থাকেন শিক্ষক। একপর্যায়ে তাওহীদা শ্বাসকষ্টে আক্রান্ত হয় এবং তার নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। পরে কোনো রকমে বাড়িতে ফিরে গেলে তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। রাতে পরিবারের সদস্যরা তাকে জুড়ী সরকারি হাসপাতালে ভর্তি করেন।
বর্তমানে ওই ছাত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছেন স্বজনরা।
এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি ও সুষ্ঠু তদন্ত দাবি করেছেন শিক্ষার্থীর পরিবার।
এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ ও অভিযুক্ত শিক্ষক আবু সাঈদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

জুড়ীতে শিক্ষকের নির্যাতনে অসুস্থ ছাত্রী, নাক দিয়ে রক্ত পড়ে হাসপাতালে ভর্তি

আপডেট সময় : ১১:১০:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬