ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
খবর ধারা :
বড়লেখা পৌরসভা চালায় আওয়ামী লীগ! যুবলীগ সভাপতি জালালের ১২ লাখ টাকা কেলেঙ্কারি ফাঁস তফসিলই হয়নি, তারিখও অজানা — এরই মধ্যে বড়লেখায় মেয়র প্রার্থীর ১৫ দফা ইশতেহার ঘোষণা, জনমনে প্রশ্ন শাহবাজপুরে ৩৬০ মিটারের রাস্তায় ৭০ লাখের টেন্ডার: এলটিএমের আড়ালে কাজ পেলেন আওয়ামী লীগ নেতা শাহজাহান বড়লেখা পৌরসভা: বিএনপি আমলে কীভাবে কাজ পেলেন যুবলীগ নেতা শাহজাহান কমিশনার? সিঙ্গাপুর-ইন্দোনেশিয়া থেকে দেশে ফিরলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী ছাত্রদলের গলা টিপে ধরার ছবিটি ভুয়া, গুজব ছড়াচ্ছেন জাকির হোসেন ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার শর্ত নিয়ে ভাইরাল তথ্য ‘গুজব’ সম্পর্ক মেনে নেয়নি পরিবার, ২ মাস পর লাশ হলো সুফিয়ান | বড়লেখা রাজনগরে ৮ ফুট মাটির নিচে গৃহবধূর লাশ, স্বামীর স্বীকারোক্তিতে উদ্ধার জাফরের অপরাধ কী? ৭০০ টাকার বিতর্কে নিহতের স্ত্রীর ভুল স্বীকার, লাইভে ১৫ হাজার দেন জাফর ইকবাল |

বিএনপি নেতার অর্ধকোটি টাকা ছিনতাইয়ে ‘নিজ লোক’ জড়িত! গ্রেফতার ৯

খবর ধারা নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৫৭:১৭ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে

‘ভেতরের লোকের ইশারায়’ অর্ধকোটি টাকা ছিনতাই! নাসিম হোসাইনের বিকাশ কর্মীসহ গ্রেফতার ৯

স্টাফ রিপোর্টার | সিলেট

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের মালিকানাধীন মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান ‘বিকাশ’-এর অর্ধকোটি টাকার বেশি ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। ঘটনায় প্রতিষ্ঠানের নিজস্ব কর্মীদের জড়িত থাকার অভিযোগে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার দুপুরে সিলেট মহানগর পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন দক্ষিণ সুরমার শেখপাড়ার শাহেদ আহমদ (৪২), কমলগঞ্জের কামাল হোসেন (৩৫), কানাইঘাটের আদনান (৩৮) ও আবু তাহের (২৬), জকিগঞ্জের রুপায়ন বিশ্বাস (৪০), দক্ষিণ সুরমার রোমান আহমদ (৪৪), রাজনগরের সালমান আহমদ (২৮), বিশ্বনাথের গোলাম শহীদ (২৯) এবং কানাইঘাটের জুনায়েদ (২২)।

পুলিশ জানায়, শাহেদ আহমদ বিকাশের সিলেট অঞ্চলের সুপারভাইজার এবং আদনান, আবু তাহের ও রুপায়ন বিশ্বাস ডিএসও হিসেবে কর্মরত ছিলেন।

মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ফেঞ্চুগঞ্জ এলাকার ব্যবসায়ীদের কাছে টাকা পৌঁছে দিতে ৮১ লাখ ৮২ হাজার টাকা একটি প্রাইভেটকারে পাঠানো হয়। সকাল পৌনে ১১টার দিকে দক্ষিণ সুরমার লালমাটিয়া এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলে থাকা তিন ব্যক্তি গাড়িটিকে থামার সংকেত দেয়। এ সময় চালক গাড়ির গতি কমিয়ে দিলে অস্ত্রধারীরা ৫টি ব্যাগে থাকা ৫০ লাখ ৫৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে বিএনপি নেতা নাসিম হোসাইন জানান, পুরো ঘটনাটি ছিল পরিকল্পিত। গাড়ির গতিবিধি, টাকার পরিমাণ ও রুট সম্পর্কে আগে থেকেই তথ্য ফাঁস করা হয়েছিল বলে তিনি সন্দেহ প্রকাশ করেন। তার দাবি, ছিনতাইকারীরা অত্যন্ত কৌশলে গাড়িকে টার্গেট করে এবং কয়েক মিনিটের মধ্যেই পুরো ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়।

সিলেট মহানগর পুলিশ বলছে, গাড়িতে থাকা কর্মীরা ঝুঁকির বিষয় জানার পরও অস্বাভাবিকভাবে গাড়ির গতি কমিয়ে দেন, যা সন্দেহজনক। এছাড়া নিরাপত্তার দায়িত্বে থাকা চার সদস্য ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। এসব কারণে পুলিশের ধারণা, ভেতরের লোকজনের সহায়তায় সংঘবদ্ধভাবে এই ছিনতাই সংঘটিত হয়েছে।

মোগলাবাজার থানা পুলিশ গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করেছে। এ ঘটনায় জড়িত মূলহোতা ও ছিনতাইকৃত টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

বিএনপি নেতার অর্ধকোটি টাকা ছিনতাইয়ে ‘নিজ লোক’ জড়িত! গ্রেফতার ৯

আপডেট সময় : ০৮:৫৭:১৭ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬