ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
খবর ধারা :
বড়লেখা পৌরসভা চালায় আওয়ামী লীগ! যুবলীগ সভাপতি জালালের ১২ লাখ টাকা কেলেঙ্কারি ফাঁস তফসিলই হয়নি, তারিখও অজানা — এরই মধ্যে বড়লেখায় মেয়র প্রার্থীর ১৫ দফা ইশতেহার ঘোষণা, জনমনে প্রশ্ন শাহবাজপুরে ৩৬০ মিটারের রাস্তায় ৭০ লাখের টেন্ডার: এলটিএমের আড়ালে কাজ পেলেন আওয়ামী লীগ নেতা শাহজাহান বড়লেখা পৌরসভা: বিএনপি আমলে কীভাবে কাজ পেলেন যুবলীগ নেতা শাহজাহান কমিশনার? সিঙ্গাপুর-ইন্দোনেশিয়া থেকে দেশে ফিরলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী ছাত্রদলের গলা টিপে ধরার ছবিটি ভুয়া, গুজব ছড়াচ্ছেন জাকির হোসেন ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার শর্ত নিয়ে ভাইরাল তথ্য ‘গুজব’ সম্পর্ক মেনে নেয়নি পরিবার, ২ মাস পর লাশ হলো সুফিয়ান | বড়লেখা রাজনগরে ৮ ফুট মাটির নিচে গৃহবধূর লাশ, স্বামীর স্বীকারোক্তিতে উদ্ধার জাফরের অপরাধ কী? ৭০০ টাকার বিতর্কে নিহতের স্ত্রীর ভুল স্বীকার, লাইভে ১৫ হাজার দেন জাফর ইকবাল |

প্রাথমিক শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলমান

খবর ধারা নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৩২:১৬ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫ ৩৫ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

তিন দফা দাবি আদায় ও শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে প্রাথমিক শিক্ষকদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। ফলে, প্রায় ৬৫ হাজারের বেশি বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

রোববার (৯ নভেম্বর) থেকে শুরু হওয়া কর্মবিরতির পাশাপাশি কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচিও অব্যাহত রাখবেন শিক্ষকরা।

এর আগে, শনিবার বিকেলে রাজধানীর শাহবাগে আন্দোলনরত প্রাথমিক শিক্ষকদের ‘কলম বিসর্জন’ কর্মসূচিতে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে অনেক শিক্ষক আহত হয়েছেন।

এ ঘটনার পর সন্ধ্যার দিকে এক সংবাদ সম্মেলনে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক শামসুদ্দিন মাসুদ দাবি বাস্তবায়ন ও পুলিশের হামলার প্রতিবাদে রোববার থেকে সারাদেশের সব প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা দেন। একইসঙ্গে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চলবে বলেও জানান তিনি।

শিক্ষকদের তিন দফা হলো-

১️. সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন প্রদান।

২. উচ্চতর গ্রেডের জটিলতার স্থায়ী সমাধান।

৩️. সহকারী শিক্ষকদের শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।

শিক্ষকরা বলছেন, এই দাবিগুলো শুধু বেতনের বিষয় নয়, বরং প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করার জন্য অত্যন্ত প্রয়োজনীয় পেশাগত মর্যাদা ও প্রণোদনার বিষয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রাথমিক শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলমান

আপডেট সময় : ১২:৩২:১৬ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫