ঢাকা ০১:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
খবর ধারা :
জুড়ীতে সিএনজি চালক বলাইকে কুপিয়ে হত্যার পর লাশ নদীতে, মা-মেয়ে গ্রেপ্তার – স্বীকারোক্তি বড়লেখা পৌরসভা চালায় আওয়ামী লীগ! যুবলীগ সভাপতি জালালের ১২ লাখ টাকা কেলেঙ্কারি ফাঁস তফসিলই হয়নি, তারিখও অজানা — এরই মধ্যে বড়লেখায় মেয়র প্রার্থীর ১৫ দফা ইশতেহার ঘোষণা, জনমনে প্রশ্ন শাহবাজপুরে ৩৬০ মিটারের রাস্তায় ৭০ লাখের টেন্ডার: এলটিএমের আড়ালে কাজ পেলেন আওয়ামী লীগ নেতা শাহজাহান বড়লেখা পৌরসভা: বিএনপি আমলে কীভাবে কাজ পেলেন যুবলীগ নেতা শাহজাহান কমিশনার? সিঙ্গাপুর-ইন্দোনেশিয়া থেকে দেশে ফিরলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী ছাত্রদলের গলা টিপে ধরার ছবিটি ভুয়া, গুজব ছড়াচ্ছেন জাকির হোসেন ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার শর্ত নিয়ে ভাইরাল তথ্য ‘গুজব’ সম্পর্ক মেনে নেয়নি পরিবার, ২ মাস পর লাশ হলো সুফিয়ান | বড়লেখা রাজনগরে ৮ ফুট মাটির নিচে গৃহবধূর লাশ, স্বামীর স্বীকারোক্তিতে উদ্ধার

রাজধানীর টিটিপাড়ায় ৬ লেনের রেলওয়ে আন্ডারপাস উদ্বোধন

খবর ধারা নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৫৭:২৫ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫ ৩৪ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

রাজধানীর টিটিপাড়ায় ৬ লেনের রেলওয়ে আন্ডারপাস উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে আান্ডারপাসটি উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা এবং জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লে. যে. অব. আব্দুল হাফিজ। এর ফলে জনগণের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হলো।

আন্ডারপাস খুলে দেয়া হলেও কমলাপুরমুখী রাস্তার ওপর মেট্রোরেলের স্টেশন নির্মাণের কাজ চলতে থাকায় এ আন্ডারপাসের পুরোপুরি সুফল পেতে সময় লাগবে।

নিচ দিয়ে ৬ লেনের রাস্তার মধ্যে ৪ লেনে চলবে যান্ত্রিক যানবাহন। ৫ মিটার উচ্চতার গাড়ি নির্বিঘ্নে চলাচল করতে পারবে আন্ডারপাস দিয়ে। আর দুই পাশে রিকশা, সাইকেলের আলাদা লেনের পাশাপাশি পথচারীদের জন্য রাখা হয়েছে ফুটপাত। প্যাডেল চালিত যানবাহনকে যেন বেশি ঢালুতে নামতে না হয় তার জন্য দুই পাশের লেনকে মাঝের ৪ লেনের থেকে উঁচু করা হয়েছে। এখন উপরে রেল আর নিচে অন্যান্য যানবাহন বাধাহীন ভাবে চলাচল করবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজধানীর টিটিপাড়ায় ৬ লেনের রেলওয়ে আন্ডারপাস উদ্বোধন

আপডেট সময় : ০৩:৫৭:২৫ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫