ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
খবর ধারা :
মেয়র মনোনয়ন ও জনসহানুভূতি আদায়ে, বারবার অনুরোধেও জামিন নেননি খিজির, অতঃপর গ্রেফতার বড়লেখা-জুড়ীতে রাস্তা ও জনকল্যাণমূলক কাজে এমপি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীর বিশেষ অনুদান প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানিয়ে বড়লেখায় বিএনপির মিছিল ও পথসভা বড়লেখায় ডিসির আদেশ তোয়াক্কা না করে চলছে অবৈধ ইটভাটা! জামায়াত-শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’ স্লোগানে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল বড়লেখা শ্রমিক ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনার হলেন বিএনপি নেতা জয়নাল আবেদীন এমপি মিঠুর উপস্থিতিতে বড়লেখায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন জোড়া খুন মামলার আসামি জামায়াত নেতা সামছুল ইসলাম গ্রেপ্তার, কারাগারে প্রেরণ হাকালুকির গুপ্তধন! পিট কয়লা উত্তোলনে সংসদে সরব এমপি নাসির উদ্দিন আহমদ আবারও জামায়াতের নেতৃত্বে বড়লেখায় ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

আসিফ নজরুলকে নিয়ে বিস্ফোরক মন্তব্য এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর

খবর ধারা নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৫৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ ২৩ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

অন্তবর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল এই সরকারে প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে এ দাবি করেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন আসিফ নজরুল। এখন তার কোর্টে বল গিয়েছে, দেখা যাক তিনি কেমন খেলতে পারেন।’

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘জাতীয় ঐক্যমত কমিশনের রিপোর্ট জমা দেওয়া জুলাই শহীদ ও জনগণের বড় অর্জন। জুলাই সনদ স্বাক্ষর না করার কারণে হারিয়ে যাওয়ার ভয় ছিল। তবে রিস্ক (ঝুঁকি) নিয়ে অবস্থান নিয়েছে এনসিপি। ঐক্যমত কমিশনের রিপোর্টের মাধ্যমে এর সুফল পেয়েছে বাংলাদেশের মানুষ।’

এ বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, ‘বাহাত্তরের পচা সংবিধান দিয়ে এই দেশ আর চলতে পারে না। এই সংবিধান আমাদের ভাইদের হত্যার বৈধতা দিয়েছে।’

এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, ‘রক্তের ট্যাঙ্কার দিয়ে কেউ রাজনীতি করতে চাইলে, বুলেট রেভুলেশনের পর ব্যালট রেভুলেশনের মাধ্যমে মানুষ জবাব দেবে।’

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘দলীয় দাস হিসেবে কেউ সংস্কার রুখতে চাইলে সেফ এক্সিট পাবে না তারা, মানুষ তাদের বিচার করবেই।’

এনসিপি সরকার গঠন করবে আশা প্রকাশ করে দলের মুখ্য সমন্বয়ক বলেন, ‘কারণ পেছনের দরজা দিয়ে এনসিপি ক্যান্টমেন্টে যাবে না, কোনো অ্যাম্বাসিতেও যাবে না। তাই মানুষ এনসিপিকে ভোট দেবে।’

ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার অথর্ব নির্বাচন কমিশন গঠন করেছে দাবি করে নাসীরুদ্দিন পাটওয়ারী বলেন, ‘যে লাউ সেই কদুর নির্বাচন চায় না এনসিপি। বিএনপি-জামায়াত বিরোধী নাটক করছে। তারা একদল ভারতে, আরেকদল পাকিস্তানে পা দিয়ে রেখেছে।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আসিফ নজরুলকে নিয়ে বিস্ফোরক মন্তব্য এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর

আপডেট সময় : ০৮:৫৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫