ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
খবর ধারা :
বড়লেখা পৌরসভা চালায় আওয়ামী লীগ! যুবলীগ সভাপতি জালালের ১২ লাখ টাকা কেলেঙ্কারি ফাঁস তফসিলই হয়নি, তারিখও অজানা — এরই মধ্যে বড়লেখায় মেয়র প্রার্থীর ১৫ দফা ইশতেহার ঘোষণা, জনমনে প্রশ্ন শাহবাজপুরে ৩৬০ মিটারের রাস্তায় ৭০ লাখের টেন্ডার: এলটিএমের আড়ালে কাজ পেলেন আওয়ামী লীগ নেতা শাহজাহান বড়লেখা পৌরসভা: বিএনপি আমলে কীভাবে কাজ পেলেন যুবলীগ নেতা শাহজাহান কমিশনার? সিঙ্গাপুর-ইন্দোনেশিয়া থেকে দেশে ফিরলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী ছাত্রদলের গলা টিপে ধরার ছবিটি ভুয়া, গুজব ছড়াচ্ছেন জাকির হোসেন ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার শর্ত নিয়ে ভাইরাল তথ্য ‘গুজব’ সম্পর্ক মেনে নেয়নি পরিবার, ২ মাস পর লাশ হলো সুফিয়ান | বড়লেখা রাজনগরে ৮ ফুট মাটির নিচে গৃহবধূর লাশ, স্বামীর স্বীকারোক্তিতে উদ্ধার জাফরের অপরাধ কী? ৭০০ টাকার বিতর্কে নিহতের স্ত্রীর ভুল স্বীকার, লাইভে ১৫ হাজার দেন জাফর ইকবাল |

এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনের সংহতি প্রকাশ করেছে গণঅধিকার পরিষদ

খবর ধারা নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৫৭:২১ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫ ৬১ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

বাড়িভাড়া বৃদ্ধিসহ তিন দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের চলমান আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছে গণঅধিকার পরিষদ।

দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বলেছেন, ‘আপনাদের (শিক্ষক) দাবি আদায়ে যদি সচিবালয়, যমুনা ঘেরাও করা লাগে, আপনাদের সঙ্গে আমরাও যাবো। আপনাদের দাবি আদায়ে কোনো তালবাহানা সহ্য করা হবে না। গণঅধিকার পরিষদ আপনাদের সঙ্গে আছে, আমরা আপনাদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করছি।’

শনিবার (১৮ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে হাইকোর্টের সামনে শিক্ষকদের আন্দোলনে উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন রাশেদ। এসময় শিক্ষকদের দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

রাশেদ খাঁন বলেন, ‘শিক্ষকরা দুর্নীতি করে না, অন্যায় করে না। কিন্তু আমলাদের অনেকে দুর্নীতি করে। তারা গাড়ি পায়, বাসা পায়, শিক্ষকরা কি পায়? শিক্ষকদের বেতন-ভাতা অবশ্যই বাড়াতে হবে। তাদের দাবি অনুযায়ী, মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা দিতে হবে।’

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘বর্তমানে জীবনযাপনের জন্য এটা কোনো অযৌক্তিক দাবি নয়। তারা দীর্ঘদিন আন্দোলন করছে। কিন্তু সরকার তাদের দাবি মানছে না। শিক্ষা উপদেষ্টা নিজেও একজন শিক্ষক, তিনি কেন শিক্ষকদের কষ্ট বোঝেন না? শিক্ষকরা এখানে স্লোগান দিচ্ছে, সি আর আবরার, আর নাই দরকার….এটা তো আমাদের জন্য লজ্জার, তার (শিক্ষা উপদেষ্টা) জন্য লজ্জার। শিক্ষকদের বলবো, আপনারা আন্দোলন চালিয়ে যান।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনের সংহতি প্রকাশ করেছে গণঅধিকার পরিষদ

আপডেট সময় : ০৬:৫৭:২১ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫