ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
খবর ধারা :
বড়লেখা পৌরসভা চালায় আওয়ামী লীগ! যুবলীগ সভাপতি জালালের ১২ লাখ টাকা কেলেঙ্কারি ফাঁস তফসিলই হয়নি, তারিখও অজানা — এরই মধ্যে বড়লেখায় মেয়র প্রার্থীর ১৫ দফা ইশতেহার ঘোষণা, জনমনে প্রশ্ন শাহবাজপুরে ৩৬০ মিটারের রাস্তায় ৭০ লাখের টেন্ডার: এলটিএমের আড়ালে কাজ পেলেন আওয়ামী লীগ নেতা শাহজাহান বড়লেখা পৌরসভা: বিএনপি আমলে কীভাবে কাজ পেলেন যুবলীগ নেতা শাহজাহান কমিশনার? সিঙ্গাপুর-ইন্দোনেশিয়া থেকে দেশে ফিরলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী ছাত্রদলের গলা টিপে ধরার ছবিটি ভুয়া, গুজব ছড়াচ্ছেন জাকির হোসেন ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার শর্ত নিয়ে ভাইরাল তথ্য ‘গুজব’ সম্পর্ক মেনে নেয়নি পরিবার, ২ মাস পর লাশ হলো সুফিয়ান | বড়লেখা রাজনগরে ৮ ফুট মাটির নিচে গৃহবধূর লাশ, স্বামীর স্বীকারোক্তিতে উদ্ধার জাফরের অপরাধ কী? ৭০০ টাকার বিতর্কে নিহতের স্ত্রীর ভুল স্বীকার, লাইভে ১৫ হাজার দেন জাফর ইকবাল |

ফিলিস্তিনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিলো স্পেন নরওয়ে ও আয়ারল্যান্ড

খবর ধারা নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:০৬:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪ ১৭১ বার পড়া হয়েছে

ফিলিস্তিনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিলো স্পেন নরওয়ে ও আয়ারল্যান্ড

ফিলিস্তিনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিলো স্পেন নরওয়ে ও আয়ারল্যান্ড, একদিনে ফিলিস্তিনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিলো ৩ দেশ

স্পেনের পর ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে নরওয়ে ও আয়ারল্যান্ড। ফলে মঙ্গলবার (২৮ মে) একদিনে তিনটি দেশ ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলো।

এদিন প্রথমে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় স্পেন। দেশটির সরকারের মুখপাত্র পিলার আলেগ্রিয়া বলেন, মন্ত্রিসভা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। যার মূল উদ্দেশ্য ইসরায়েলি ও ফিলিস্তিনিদের শান্তি অর্জনে সহায়তা করা।

স্পেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর নরওয়ে ও আয়ারল্যান্ড সরকারের পক্ষ থেকেও একই ধরনের ঘোষণা আসে।

নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইডে এক বিবৃতিতে বলেছেন, ৩০ বছরেরও বেশি সময় ধরে তার দেশ ফিলিস্তিন রাষ্ট্রের অন্যতম সমর্থক। আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া নরওয়ে ও ফিলিস্তিনের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে একটি মাইলফলক।

আইরিশ প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ মুহূর্ত। দ্বি-রাষ্ট্রের সমাধান বাঁচিয়ে রাখার জন্য একটি দেশ যে বাস্তব সম্মত পদক্ষেপ নিতে পারে এটা তার একটা বার্তা।

জানা গেছে, মাল্টা ও স্লোভেনিয়াও একই ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ফিলিস্তিনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিলো স্পেন নরওয়ে ও আয়ারল্যান্ড

আপডেট সময় : ১২:০৬:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪