ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
খবর ধারা :
বড়লেখা পৌরসভা চালায় আওয়ামী লীগ! যুবলীগ সভাপতি জালালের ১২ লাখ টাকা কেলেঙ্কারি ফাঁস তফসিলই হয়নি, তারিখও অজানা — এরই মধ্যে বড়লেখায় মেয়র প্রার্থীর ১৫ দফা ইশতেহার ঘোষণা, জনমনে প্রশ্ন শাহবাজপুরে ৩৬০ মিটারের রাস্তায় ৭০ লাখের টেন্ডার: এলটিএমের আড়ালে কাজ পেলেন আওয়ামী লীগ নেতা শাহজাহান বড়লেখা পৌরসভা: বিএনপি আমলে কীভাবে কাজ পেলেন যুবলীগ নেতা শাহজাহান কমিশনার? সিঙ্গাপুর-ইন্দোনেশিয়া থেকে দেশে ফিরলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী ছাত্রদলের গলা টিপে ধরার ছবিটি ভুয়া, গুজব ছড়াচ্ছেন জাকির হোসেন ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার শর্ত নিয়ে ভাইরাল তথ্য ‘গুজব’ সম্পর্ক মেনে নেয়নি পরিবার, ২ মাস পর লাশ হলো সুফিয়ান | বড়লেখা রাজনগরে ৮ ফুট মাটির নিচে গৃহবধূর লাশ, স্বামীর স্বীকারোক্তিতে উদ্ধার জাফরের অপরাধ কী? ৭০০ টাকার বিতর্কে নিহতের স্ত্রীর ভুল স্বীকার, লাইভে ১৫ হাজার দেন জাফর ইকবাল |

সৌদিতে পুরুষদের চেয়ে নারীরা বেশি স্বনির্ভর হওয়ার চেষ্টা করছেন

খবর ধারা নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:০০:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪ ২৪১ বার পড়া হয়েছে

সৌদিতে পুরুষদের চেয়ে নারীরা বেশি স্বনির্ভর হওয়ার চেষ্টা করছেন

সৌদিতে পুরুষদের চেয়ে নারীরা বেশি স্বনির্ভর হওয়ার চেষ্টা করছেন

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে ২০২৩ সালের শেষ চতুর্থাংশে স্বনির্ভর নারীর সংখ্যা ১০ লাখ ৪ হাজারে পৌঁছায়। দেশটিতে গত বছর সবমিলিয়ে স্বনির্ভর বা আত্ম-কর্মসংস্থান মানুষের সংখ্যা ১৬ লাখের বেশি ছিল। এরমধ্যে ৬৩ দশমিক ৪ শতাংশই নারী।

দেশটিতে সবমিলিয়ে স্বনির্ভর মানুষের সংখ্যা ৫ দশমিক ৭ শতাংশ বেড়ে ১৬ লাখ ৪০ হাজারে পৌঁছেছে। যা বছরের তৃতীয় চতুর্থাংশে ছিল ১৫ লাখ ৫০ হাজার।

সৌদির ন্যাশনাল লেবার অবজারভেটরি (এনএলও) তাদের সর্বশেষ প্রতিবেদনে জানিয়েছে, ২০২৩ সালের তৃতীয় চতুর্থাংশে স্বনির্ভর নারীর সংখ্যা যে পরিমাণ ছিল সেটি শেষ চতুর্থাংশে ৬ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পায়। যার মাধ্যমে ফুটে উঠেছে দেশটিতে পুরুষদের চেয়ে নারীরা বেশি স্বনির্ভর হওয়ার চেষ্টা করছেন।

স্বনির্ভর মানুষের সংখ্যা সবচেয়ে বেশি রাজধানী রিয়াদে (৪৭ দশমিক ৫ শতাংশ)। কিন্তু দেশটির উত্তরাঞ্চলের সীমান্ত এলাকায় এ সংখ্যা অনেক কম।

নারীদের আত্মনির্ভর করে গড়ে তুলতে কর্মক্ষেত্রে গত কয়েক বছরে সৌদিতে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। এরমাধ্যমে নেতৃস্থানীয় জায়গাগুলোতে নারীদের পৌঁছানোর পথ সুগম হয়েছে। যা আগে শুধুমাত্র পুরুষদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। সরকারি তথ্য অনুযায়ী, গত বছর সৌদির শ্রমবাজারের মোট শ্রমিকের মধ্যে ৩৭ শতাংশই ছিল নারী।

২০১৮ সালে সৌদি আরবে প্রথমবারের মতো নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়া হয়। এর আগে শুধুমাত্র পুরুষরাই গাড়ি চালাতে পারতেন।

এছাড়া নারীদের আত্মনির্ভর করতে সৌদিতে পুরুষ সঙ্গীদের অনুমতি ছাড়াই নারীদের ভ্রমণ এবং পাসপোর্টের আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে।
শেয়ার করুন:-

নিউজটি শেয়ার করুন

সৌদিতে পুরুষদের চেয়ে নারীরা বেশি স্বনির্ভর হওয়ার চেষ্টা করছেন

আপডেট সময় : ০১:০০:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪