ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
খবর ধারা :
বড়লেখা পৌরসভা চালায় আওয়ামী লীগ! যুবলীগ সভাপতি জালালের ১২ লাখ টাকা কেলেঙ্কারি ফাঁস তফসিলই হয়নি, তারিখও অজানা — এরই মধ্যে বড়লেখায় মেয়র প্রার্থীর ১৫ দফা ইশতেহার ঘোষণা, জনমনে প্রশ্ন শাহবাজপুরে ৩৬০ মিটারের রাস্তায় ৭০ লাখের টেন্ডার: এলটিএমের আড়ালে কাজ পেলেন আওয়ামী লীগ নেতা শাহজাহান বড়লেখা পৌরসভা: বিএনপি আমলে কীভাবে কাজ পেলেন যুবলীগ নেতা শাহজাহান কমিশনার? সিঙ্গাপুর-ইন্দোনেশিয়া থেকে দেশে ফিরলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী ছাত্রদলের গলা টিপে ধরার ছবিটি ভুয়া, গুজব ছড়াচ্ছেন জাকির হোসেন ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার শর্ত নিয়ে ভাইরাল তথ্য ‘গুজব’ সম্পর্ক মেনে নেয়নি পরিবার, ২ মাস পর লাশ হলো সুফিয়ান | বড়লেখা রাজনগরে ৮ ফুট মাটির নিচে গৃহবধূর লাশ, স্বামীর স্বীকারোক্তিতে উদ্ধার জাফরের অপরাধ কী? ৭০০ টাকার বিতর্কে নিহতের স্ত্রীর ভুল স্বীকার, লাইভে ১৫ হাজার দেন জাফর ইকবাল |

ভারতে চলন্ত বাসে অগ্নিকাণ্ডে অন্তত ১৯ যাত্রী নিহত

খবর ধারা নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৫৪:৫২ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫ ৪৩ বার পড়া হয়েছে

ভারতের উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানের জয়সলমে যাত্রীবাহী একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ডে অন্তত ১৯ যাত্রী নিহত হয়েছেন।মঙ্গলবার রাজ্যের জয়সলম থেকে জোধপুরগামী বাসে অগ্নিকাণ্ডে প্রাণহানির এই ঘটনা ঘটেছে বলে দেশটির পুলিশ জানিয়েছে।

পুলিশ বলেছে, মঙ্গলবার বিকাল ৩টার দিকে ৫৭ জন যাত্রী নিয়ে বাসটি জয়সলম থেকে যাত্রা শুরু করে। পরে জয়সলম-জোধপুর মহাসড়কে পৌঁছালে বাসের পেছনের অংশ থেকে ধোঁয়া উঠতে দেখা যায়।

চালক সঙ্গে বাসটি থামিয়ে রাস্তার পাশে নেন। কিন্তু মুহূর্তের মধ্যেই পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা ও পথচারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন।প্রত্যক্ষদর্শীরা বলছেন, যাত্রীদের অনেকেই বাস থেকে নেমে আসার সুযোগ না পাওয়ায় পুড়ে মারা গেছেন।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় আহত যাত্রীদের উদ্ধারের পর জয়সলমেরের জওহর হাসপাতালে ভর্তি করা হয়।

প্রাথমিক তদন্তে বাসে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জয়সলমের জেলা প্রশাসন বলছে, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করা হয়েছে।

জেলা কালেক্টর প্রতাপ সিংহ আহতদের দ্রুত চিকিৎসা এবং সহায়তার জন্য হেল্পলাইন নম্বর চালুর নির্দেশ দিয়েছেন। মর্মান্তিক এই ঘটনায় রাজ্যপাল হরিভাউ বাগাড়ে, মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা, সাবেক মুখ্যমন্ত্রী অশোক গেহলত, বিজেপি রাজ্য সভাপতি মদন রাঠোরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।

মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা বলেছেন, আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত এবং ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ সহায়তা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারতে চলন্ত বাসে অগ্নিকাণ্ডে অন্তত ১৯ যাত্রী নিহত

আপডেট সময় : ১২:৫৪:৫২ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫