ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
খবর ধারা :
বড়লেখা পৌরসভা চালায় আওয়ামী লীগ! যুবলীগ সভাপতি জালালের ১২ লাখ টাকা কেলেঙ্কারি ফাঁস তফসিলই হয়নি, তারিখও অজানা — এরই মধ্যে বড়লেখায় মেয়র প্রার্থীর ১৫ দফা ইশতেহার ঘোষণা, জনমনে প্রশ্ন শাহবাজপুরে ৩৬০ মিটারের রাস্তায় ৭০ লাখের টেন্ডার: এলটিএমের আড়ালে কাজ পেলেন আওয়ামী লীগ নেতা শাহজাহান বড়লেখা পৌরসভা: বিএনপি আমলে কীভাবে কাজ পেলেন যুবলীগ নেতা শাহজাহান কমিশনার? সিঙ্গাপুর-ইন্দোনেশিয়া থেকে দেশে ফিরলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী ছাত্রদলের গলা টিপে ধরার ছবিটি ভুয়া, গুজব ছড়াচ্ছেন জাকির হোসেন ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার শর্ত নিয়ে ভাইরাল তথ্য ‘গুজব’ সম্পর্ক মেনে নেয়নি পরিবার, ২ মাস পর লাশ হলো সুফিয়ান | বড়লেখা রাজনগরে ৮ ফুট মাটির নিচে গৃহবধূর লাশ, স্বামীর স্বীকারোক্তিতে উদ্ধার জাফরের অপরাধ কী? ৭০০ টাকার বিতর্কে নিহতের স্ত্রীর ভুল স্বীকার, লাইভে ১৫ হাজার দেন জাফর ইকবাল |

বড়লেখা-জুড়ীতে রাস্তা ও জনকল্যাণমূলক কাজে এমপি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীর বিশেষ অনুদান

খবর ধারা নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:০১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬ ৩০ বার পড়া হয়েছে

সংসদ সদস্য ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী।

বড়লেখা-জুড়ীতে রাস্তা ও জনকল্যাণমূলক কাজে এমপি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীর বিশেষ অনুদান

নিজস্ব প্রতিনিধি : মৌলভীবাজার জেলার বড়লেখা ও জুড়ী উপজেলার বিভিন্ন রাস্তা, ধর্মীয় প্রতিষ্ঠান ও জনকল্যাণমূলক অবকাঠামো উন্নয়ন কাজে বিশেষ অনুদান প্রদান করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী।

প্রস্তাবিত বরাদ্দ অনুযায়ী বড়লেখা উপজেলায় কবিখা-কাবিটা খাতে ১৯ লক্ষ ৫০ হাজার টাকা, চাল ৬ মেট্রিক টন, গম ৭ মেট্রিক টন এবং টিআর (নগদ) খাতে ২৬ লক্ষ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এছাড়া জুড়ী উপজেলায় কবিখা-কাবিটা খাতে ১০ লক্ষ ৫০ হাজার টাকা, চাল ৪ মেট্রিক টন, গম ৫ মেট্রিক টন এবং টিআর (নগদ) খাতে ১৪ লক্ষ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

এই বরাদ্দের আওতায় দুই উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, মন্দির, শ্মশানঘাটসহ জনস্বার্থ সংশ্লিষ্ট উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে। স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবি ও প্রয়োজনের কথা বিবেচনায় নিয়ে এসব প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এরই অংশ হিসেবে বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের গজভাগ গ্রামের একটি গুরুত্বপূর্ণ রাস্তার ইটসলিং কাজের জন্য বিশেষ বরাদ্দ প্রদান করা হয়েছে। ইতোমধ্যে প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হয়েছে এবং কিছু কাজ চলমান রয়েছে। রাস্তার মোট দৈর্ঘ্য ও কাজের পরিমাণ অনুমোদিত প্রকল্প নথি অনুযায়ী নির্ধারণ করা হয়েছে। প্রকল্পের অর্থ কাবিখা/কাবিটা (নগদ) অথবা টিআর (নগদ) তহবিল থেকে বরাদ্দ দেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটির বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে বর্ষাকালে চলাচল প্রায় অচল হয়ে পড়ত। বর্তমানে উন্নয়ন কাজ বাস্তবায়নের ফলে এলাকাবাসীর যাতায়াত সহজ হবে এবং যোগাযোগ ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নয়ন ঘটবে বলে তারা আশা প্রকাশ করেন।

সংসদ সদস্য ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী বলেন, “জনগণের কল্যাণ ও এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। বড়লেখা ও জুড়ী উপজেলার প্রতিটি অঞ্চলে সমান উন্নয়ন পৌঁছে দিতে আমরা কাজ করে যাচ্ছি। সকলের সহযোগিতা থাকলে উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, খুব শীঘ্রই এসব উন্নয়নমূলক কাজের বাস্তব সুফল সাধারণ মানুষ ভোগ করতে পারবেন এবং এলাকার যোগাযোগ ও জনসেবামূলক অবকাঠামো আরও সমৃদ্ধ হবে।

নিউজটি শেয়ার করুন

বড়লেখা-জুড়ীতে রাস্তা ও জনকল্যাণমূলক কাজে এমপি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীর বিশেষ অনুদান

আপডেট সময় : ০২:০১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬