ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
খবর ধারা :
বড়লেখা পৌরসভা চালায় আওয়ামী লীগ! যুবলীগ সভাপতি জালালের ১২ লাখ টাকা কেলেঙ্কারি ফাঁস তফসিলই হয়নি, তারিখও অজানা — এরই মধ্যে বড়লেখায় মেয়র প্রার্থীর ১৫ দফা ইশতেহার ঘোষণা, জনমনে প্রশ্ন শাহবাজপুরে ৩৬০ মিটারের রাস্তায় ৭০ লাখের টেন্ডার: এলটিএমের আড়ালে কাজ পেলেন আওয়ামী লীগ নেতা শাহজাহান বড়লেখা পৌরসভা: বিএনপি আমলে কীভাবে কাজ পেলেন যুবলীগ নেতা শাহজাহান কমিশনার? সিঙ্গাপুর-ইন্দোনেশিয়া থেকে দেশে ফিরলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী ছাত্রদলের গলা টিপে ধরার ছবিটি ভুয়া, গুজব ছড়াচ্ছেন জাকির হোসেন ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার শর্ত নিয়ে ভাইরাল তথ্য ‘গুজব’ সম্পর্ক মেনে নেয়নি পরিবার, ২ মাস পর লাশ হলো সুফিয়ান | বড়লেখা রাজনগরে ৮ ফুট মাটির নিচে গৃহবধূর লাশ, স্বামীর স্বীকারোক্তিতে উদ্ধার জাফরের অপরাধ কী? ৭০০ টাকার বিতর্কে নিহতের স্ত্রীর ভুল স্বীকার, লাইভে ১৫ হাজার দেন জাফর ইকবাল |

জেল গেটে নিজ দলের নেতাকে নয়, আওয়ামী লীগের ২ নেতার খোঁজ নিলেন জামায়াত নেতা এমাদুল ইসলাম!

খবর ধারা নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:১৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে

জেল গেটে আওয়ামী লীগের দুই নেতার সঙ্গে জামায়াত নেতা এমাদুল ইসলামের সাক্ষাৎ!জেল গেটে নিজ দলের নেতাকে নয়, আওয়ামী লীগের ২ নেতার খোঁজ নিলেন জামায়াত নেতা এমাদুল ইসলাম!

স্টাফ রিপোর্টার, বড়লেখা:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ও দলটির মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী এমাদুল ইসলামকে ঘিরে নতুন আলোচনা শুরু হয়েছে। জোড়া খুন মামলার আসামি ও জামায়াত নেতা আব্দুল আলিম জামিনে মুক্তি পাওয়ার পর ফেসবুক লাইভে এসে নিজের দলের শীর্ষ নেতার বিরুদ্ধে আক্ষেপ প্রকাশ করেছেন।

ফেসবুক লাইভে আব্দুল আলিম দাবি করেন, তিনি নিজেও দীর্ঘদিন জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত। কিন্তু মৌলভীবাজার জেলা কারাগার থেকে মুক্তির সময় বা তার আগে দলের পক্ষ থেকে কেউ খোঁজখবর নেননি। বরং বড়লেখা উপজেলা জামায়াতের সাবেক আমির এমাদুল ইসলাম জেল গেটে গিয়ে আওয়ামী লীগের দুই নেতার সঙ্গে দেখা করেছেন বলে তিনি অভিযোগ করেন।

লাইভে তিনি বলেন, “আমি একদিন হলেও জামায়াতের রাজনীতি করেছি। কিন্তু এমাদুল ইসলাম ভাই আমার সঙ্গে দেখা না করে আওয়ামী লীগের মুজিব খান ও সুমন আহমদের সঙ্গে জেল গেটে দেখা করেছেন।”

আব্দুল আলিমের অভিযোগ অনুযায়ী, যাদের সঙ্গে এমাদুল ইসলাম সাক্ষাৎ করেন তারা হলেন ৫নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা মুজিব খান এবং উপজেলা যুবলীগের সদস্য ও পৌর শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক সুমন আহমদ।

উল্লেখ্য, বড়লেখার বিওসি কেছরীগুল এলাকায় সংঘটিত জোড়া খুনের ঘটনায় দায়ের করা মামলায় একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলার একজন নামীয় আসামি হিসেবে আব্দুল আলিম সম্প্রতি জামিনে মুক্তি পান।

নিউজটি শেয়ার করুন

জেল গেটে নিজ দলের নেতাকে নয়, আওয়ামী লীগের ২ নেতার খোঁজ নিলেন জামায়াত নেতা এমাদুল ইসলাম!

আপডেট সময় : ০৩:১৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬