কাঠালতলী টাকি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নাসির উদ্দীন আহমেদ মিঠু নিজের তহবিল থেকে বেতনের আশ্বাস
- আপডেট সময় : ০৬:৩৯:২১ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬ ২০ বার পড়া হয়েছে
কাঠালতলী টাকি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নাসির উদ্দীন আহমেদ মিঠু
স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কাঠালতলী টাকি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ি) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দীন আহমেদ মিঠু।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী, কন্যা, বড়লেখা থানার অফিসার ইনচার্জসহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
এসময় এমপি বিদ্যালয়ের সার্বিক অবস্থা ঘুরে দেখেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষকদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন।
পরিদর্শন শেষে মাননীয় এমপি নিজ তহবিল থেকে শিক্ষকদের বেতন প্রদানসহ বিদ্যালয়ের উন্নয়নমূলক কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন। তাঁর এ উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের মাঝে ইতিবাচক সাড়া দেখা গেছে।
স্থানীয়রা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার্থীরা উপকৃত হবে।














