ঢাকা ০৭:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
খবর ধারা :
বড়লেখা পৌরসভা চালায় আওয়ামী লীগ! যুবলীগ সভাপতি জালালের ১২ লাখ টাকা কেলেঙ্কারি ফাঁস তফসিলই হয়নি, তারিখও অজানা — এরই মধ্যে বড়লেখায় মেয়র প্রার্থীর ১৫ দফা ইশতেহার ঘোষণা, জনমনে প্রশ্ন শাহবাজপুরে ৩৬০ মিটারের রাস্তায় ৭০ লাখের টেন্ডার: এলটিএমের আড়ালে কাজ পেলেন আওয়ামী লীগ নেতা শাহজাহান বড়লেখা পৌরসভা: বিএনপি আমলে কীভাবে কাজ পেলেন যুবলীগ নেতা শাহজাহান কমিশনার? সিঙ্গাপুর-ইন্দোনেশিয়া থেকে দেশে ফিরলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী ছাত্রদলের গলা টিপে ধরার ছবিটি ভুয়া, গুজব ছড়াচ্ছেন জাকির হোসেন ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার শর্ত নিয়ে ভাইরাল তথ্য ‘গুজব’ সম্পর্ক মেনে নেয়নি পরিবার, ২ মাস পর লাশ হলো সুফিয়ান | বড়লেখা রাজনগরে ৮ ফুট মাটির নিচে গৃহবধূর লাশ, স্বামীর স্বীকারোক্তিতে উদ্ধার জাফরের অপরাধ কী? ৭০০ টাকার বিতর্কে নিহতের স্ত্রীর ভুল স্বীকার, লাইভে ১৫ হাজার দেন জাফর ইকবাল |

বড়লেখায় এসআই সুব্রত ও রউফের বিরুদ্ধে বাদীকে হয়রানির অভিযোগ: ক্ষোভ প্রকাশ এমপি নাসির উদ্দিন আহমেদ মিঠু

খবর ধারা নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৫৯:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে

বড়লেখায় এসআই সুব্রত ও রউফের বিরুদ্ধে মামলার বাদীকে হয়রানির অভিযোগ এমপি মিঠুর

স্টাফ রিপোর্টার: মঙ্গলবার দুপুরে বড়লেখা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশের কতিপয় সদস্যের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন স্থানীয় সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু।

তিনি এসআই সুব্রত কুমার দাস, আব্দুর রউফ-সহ কয়েকজন দারোগার বিরুদ্ধে মামলার বাদীর অভিযোগ তদন্তে গিয়ে আসামীদের পক্ষাবলম্বন, উস্কে দেওয়া এবং বাদীপক্ষকে আরও হামলা-হয়রানির শিকার ও হুমকি দেওয়ার মতো গুরুতর অভিযোগ তোলেন। এই ঘটনায় তিনি পুলিশের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

এমপি মিঠু তার বক্তব্যে বলেন, মানুষ অসহায় হয়েই পুলিশের কাছে যায়, নিরাপত্তা চায়। মামলা করতে যাওয়ায় যদি তদন্ত কর্মকর্তার প্ররোচনায় প্রতিপক্ষ ভুক্তভোগীর ওপর আরও ক্ষিপ্ত হয়, সাধারণ মানুষ যাবে কোথায়? তিনি সাধারণ মানুষকে হয়রানি করা ওইসব পুলিশের ‘অ-পুলিশি আচরণের’ চিত্র সংবাদপত্রে প্রকাশের জন্য সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান জানান।

ইউএনও মাহবুব আলম মাহবুরের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য দেন বিজিবি-৫২ ব্যাটালিয়নের সহকারি পরিচালক মেজর মাহফুজ আলম, সহকারি কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, উপজেলা কৃষি অফিসার মনোয়ার হোসেন, থানার ওসি (তদন্ত) ওবায়দুল হক, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, বর্নি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ, ইমরান আহমদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

বড়লেখায় এসআই সুব্রত ও রউফের বিরুদ্ধে বাদীকে হয়রানির অভিযোগ: ক্ষোভ প্রকাশ এমপি নাসির উদ্দিন আহমেদ মিঠু

আপডেট সময় : ১০:৫৯:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬