এমপি মিঠুর সঙ্গে সমন্বয়ে উন্নয়নে একমত এমপি জহরত আদিব চৌধুরী
- আপডেট সময় : ০৯:৪৭:১৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
এমপি মিঠুর সঙ্গে সমন্বয়ে উন্নয়নে একমত এমপি জহরত আদিব চৌধুরী
বড়লেখায় এমপি জহরত আদিব চৌধুরীর ব্যস্ত দিন, পানিধারে নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক, বড়লেখা: সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী শনিবার (১৬ মে) বড়লেখা পৌরশহরের পানিধারে অবস্থান করে বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
এ সময় তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বড়লেখা ও জুড়ী উপজেলার সার্বিক উন্নয়ন এবং সাংগঠনিক বিষয় নিয়ে মতবিনিময় করেন। সভায় উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া এবং দলকে আরও সুসংগঠিত করার বিষয়টি গুরুত্ব পায়।
বিএনপির নেতা মুজিব রাজা চৌধুরী খবর ধারা-কে জানান, এটি মূলত একটি সৌজন্য সাক্ষাৎ ছিল। তবে আলোচনায় বড়লেখা ও জুড়ীর উন্নয়ন, পাশাপাশি প্রয়াত নেতা অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর অসমাপ্ত কাজগুলো দ্রুত সম্পন্ন করার বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসে।
তিনি আরও বলেন, বড়লেখা-জুড়ীর নির্বাচিত সংসদ সদস্য নাসির উদ্দীন আহমেদ মিঠুর সঙ্গে সমন্বয় করে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া এবং দলকে সুসংগঠিত করার বিষয়ে এমপি জহরত আদিব চৌধুরী একমত পোষণ করেছেন।
মুজিব রাজা চৌধুরীর ভাষ্য অনুযায়ী, এমপি জহরত আদিব চৌধুরী দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দলই তাকে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দিয়েছে। তিনি দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রতিও কৃতজ্ঞতা জানান।
এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে দল ও দেশের ক্ষতি হয় এমন কোনো কর্মকাণ্ডে জড়িত না হওয়ার নির্দেশনা দেন এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।










