ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
খবর ধারা :
বড়লেখা পৌরসভা চালায় আওয়ামী লীগ! যুবলীগ সভাপতি জালালের ১২ লাখ টাকা কেলেঙ্কারি ফাঁস তফসিলই হয়নি, তারিখও অজানা — এরই মধ্যে বড়লেখায় মেয়র প্রার্থীর ১৫ দফা ইশতেহার ঘোষণা, জনমনে প্রশ্ন শাহবাজপুরে ৩৬০ মিটারের রাস্তায় ৭০ লাখের টেন্ডার: এলটিএমের আড়ালে কাজ পেলেন আওয়ামী লীগ নেতা শাহজাহান বড়লেখা পৌরসভা: বিএনপি আমলে কীভাবে কাজ পেলেন যুবলীগ নেতা শাহজাহান কমিশনার? সিঙ্গাপুর-ইন্দোনেশিয়া থেকে দেশে ফিরলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী ছাত্রদলের গলা টিপে ধরার ছবিটি ভুয়া, গুজব ছড়াচ্ছেন জাকির হোসেন ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার শর্ত নিয়ে ভাইরাল তথ্য ‘গুজব’ সম্পর্ক মেনে নেয়নি পরিবার, ২ মাস পর লাশ হলো সুফিয়ান | বড়লেখা রাজনগরে ৮ ফুট মাটির নিচে গৃহবধূর লাশ, স্বামীর স্বীকারোক্তিতে উদ্ধার জাফরের অপরাধ কী? ৭০০ টাকার বিতর্কে নিহতের স্ত্রীর ভুল স্বীকার, লাইভে ১৫ হাজার দেন জাফর ইকবাল |

রেফারির সিদ্ধান্ত ঘিরে তাণ্ডব, মাঠে ঢুকে মঞ্চে হামলা দর্শকদের “পেনাল্টি না দিলে খেলবো না” জলঢুপ একাডেমির অবস্থানে বন্ধ খেলা

খবর ধারা নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৩৬:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে

শাহবাজপুর মিডবার ফুটবল টুর্ণামেন্ট

রেফারির সিদ্ধান্ত ঘিরে তাণ্ডব, মাঠে ঢুকে মঞ্চে হামলা দর্শকদের “পেনাল্টি না দিলে খেলবো না” জলঢুপ একাডেমির অবস্থানে বন্ধ খেলা

স্টাফ রিপোর্টার:

মৌলভীবাজারের বড়লেখায় অনুষ্ঠিত “শাহবাজপুর মিডবার ফুটবল টুর্ণামেন্ট ২০২৬ সিজন-৩” এর ফাইনাল খেলাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। ফাইনালে মুখোমুখি হয় জলঢুপ স্পোর্টস একাডেমি ও সোনার বাংলা ফুটবল একাদশ।

খেলার এক গুরুত্বপূর্ণ মুহূর্তে জলঢুপ স্পোর্টস একাডেমির খেলোয়াড়রা প্রতিপক্ষের ডি-বক্সে ফাউলের অভিযোগ তুলে পেনাল্টির দাবি জানায়। তবে দায়িত্বপ্রাপ্ত রেফারি অ্যাডভান্টেজ বিবেচনায় পেনাল্টি না দিয়ে ফ্রি-কিকের সিদ্ধান্ত দেন। রেফারির এই সিদ্ধান্তকে কেন্দ্র করে মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

অভিযোগ রয়েছে, রেফারির সিদ্ধান্ত অমান্য করে জলঢুপ স্পোর্টস একাডেমির খেলোয়াড়রা পেনাল্টির দাবিতে অনড় অবস্থান নেয় এবং পেনাল্টি না দিলে খেলা চালিয়ে যাবে না বলে জানিয়ে দেয়। এ নিয়ে প্রায় এক ঘণ্টা খেলা বন্ধ থাকে।

পরবর্তীতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে ক্ষুব্ধ দর্শকদের একাংশ মাঠে প্রবেশ করে। এ সময় অতিথি মঞ্চে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে। মাঠজুড়ে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হলে আয়োজক কমিটি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্বেচ্ছাসেবকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

শেষ পর্যন্ত উদ্ভূত পরিস্থিতির কারণে ফাইনাল ম্যাচটি অমীমাংসিত ঘোষণা করা হয়।

এ ঘটনায় স্থানীয় ক্রীড়াঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, বিষয়টি নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

রেফারির সিদ্ধান্ত ঘিরে তাণ্ডব, মাঠে ঢুকে মঞ্চে হামলা দর্শকদের “পেনাল্টি না দিলে খেলবো না” জলঢুপ একাডেমির অবস্থানে বন্ধ খেলা

আপডেট সময় : ০২:৩৬:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬