ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
খবর ধারা :
বড়লেখা পৌরসভা চালায় আওয়ামী লীগ! যুবলীগ সভাপতি জালালের ১২ লাখ টাকা কেলেঙ্কারি ফাঁস তফসিলই হয়নি, তারিখও অজানা — এরই মধ্যে বড়লেখায় মেয়র প্রার্থীর ১৫ দফা ইশতেহার ঘোষণা, জনমনে প্রশ্ন শাহবাজপুরে ৩৬০ মিটারের রাস্তায় ৭০ লাখের টেন্ডার: এলটিএমের আড়ালে কাজ পেলেন আওয়ামী লীগ নেতা শাহজাহান বড়লেখা পৌরসভা: বিএনপি আমলে কীভাবে কাজ পেলেন যুবলীগ নেতা শাহজাহান কমিশনার? সিঙ্গাপুর-ইন্দোনেশিয়া থেকে দেশে ফিরলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী ছাত্রদলের গলা টিপে ধরার ছবিটি ভুয়া, গুজব ছড়াচ্ছেন জাকির হোসেন ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার শর্ত নিয়ে ভাইরাল তথ্য ‘গুজব’ সম্পর্ক মেনে নেয়নি পরিবার, ২ মাস পর লাশ হলো সুফিয়ান | বড়লেখা রাজনগরে ৮ ফুট মাটির নিচে গৃহবধূর লাশ, স্বামীর স্বীকারোক্তিতে উদ্ধার জাফরের অপরাধ কী? ৭০০ টাকার বিতর্কে নিহতের স্ত্রীর ভুল স্বীকার, লাইভে ১৫ হাজার দেন জাফর ইকবাল |

পিকআপ ভর্তি করে থানায় নেওয়া হলো বাইক! হেলমেট-লাইসেন্স ছাড়া রেহাই নেই, বড়লেখায় পুলিশের কঠোর অভিযান

খবর ধারা নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৪৭:০১ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে

ট্রাফিক পুলিশের অভিযান

পিকআপ ভর্তি করে থানায় নেওয়া হলো বাইক! হেলমেট-লাইসেন্স ছাড়া রেহাই নেই, বড়লেখায় পুলিশের কঠোর অভিযান

স্টাফ রিপোর্টার | বড়লেখা
পুলিশ সপ্তাহ উপলক্ষে সড়কে শৃঙ্খলা ফেরাতে বড়লেখায় শুরু হয়েছে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান। অভিযানের প্রথম দিনেই লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় বিপুল সংখ্যক মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।
সোমবার সকাল থেকে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনের কাগজপত্র যাচাই করতে দেখা যায় পুলিশ সদস্যদের। বিশেষ করে মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে কঠোর অবস্থানে ছিল ট্রাফিক বিভাগ।

প্রত্যক্ষদর্শীরা জানান, লাইসেন্সবিহীন ও কাগজপত্রহীন মোটরসাইকেল আটক করে পিকআপ ভ্যানে করে থানায় নিয়ে যেতে দেখা গেছে। এ সময় অনেক চালককে জরিমানাও করা হয়।

বড়লেখা পৌর শহর, কলেজ রোড, দক্ষিণবাজার ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে। হেলমেট ছাড়া চলাচল, ট্রিপল রাইডিং ও উল্টো পথে গাড়ি চালানোর অভিযোগেও কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় কয়েকজন ব্যবসায়ী ও পথচারী বলেন, দীর্ঘদিন পর সড়কে এমন কঠোর অভিযান দেখা যাচ্ছে। এতে একদিকে যেমন সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়বে, অন্যদিকে বেপরোয়া যান চলাচলও কমবে বলে মনে করছেন তারা।
পুলিশ সূত্র জানায়, সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে এই অভিযান চলমান থাকবে। বৈধ ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন ও অন্যান্য কাগজপত্র ছাড়া কোনো যানবাহন রাস্তায় চলতে দেওয়া হবে না বলেও সতর্ক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

পিকআপ ভর্তি করে থানায় নেওয়া হলো বাইক! হেলমেট-লাইসেন্স ছাড়া রেহাই নেই, বড়লেখায় পুলিশের কঠোর অভিযান

আপডেট সময় : ০২:৪৭:০১ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬