ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
খবর ধারা :
বড়লেখা পৌরসভা চালায় আওয়ামী লীগ! যুবলীগ সভাপতি জালালের ১২ লাখ টাকা কেলেঙ্কারি ফাঁস তফসিলই হয়নি, তারিখও অজানা — এরই মধ্যে বড়লেখায় মেয়র প্রার্থীর ১৫ দফা ইশতেহার ঘোষণা, জনমনে প্রশ্ন শাহবাজপুরে ৩৬০ মিটারের রাস্তায় ৭০ লাখের টেন্ডার: এলটিএমের আড়ালে কাজ পেলেন আওয়ামী লীগ নেতা শাহজাহান বড়লেখা পৌরসভা: বিএনপি আমলে কীভাবে কাজ পেলেন যুবলীগ নেতা শাহজাহান কমিশনার? সিঙ্গাপুর-ইন্দোনেশিয়া থেকে দেশে ফিরলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী ছাত্রদলের গলা টিপে ধরার ছবিটি ভুয়া, গুজব ছড়াচ্ছেন জাকির হোসেন ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার শর্ত নিয়ে ভাইরাল তথ্য ‘গুজব’ সম্পর্ক মেনে নেয়নি পরিবার, ২ মাস পর লাশ হলো সুফিয়ান | বড়লেখা রাজনগরে ৮ ফুট মাটির নিচে গৃহবধূর লাশ, স্বামীর স্বীকারোক্তিতে উদ্ধার জাফরের অপরাধ কী? ৭০০ টাকার বিতর্কে নিহতের স্ত্রীর ভুল স্বীকার, লাইভে ১৫ হাজার দেন জাফর ইকবাল |

সিলেটে রাতের অভিযানে কোটি টাকার ভারতীয় জিরা উদ্ধার, ট্রাক ফেলে পালাল চোরাকারবারিরা

খবর ধারা নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:১২:২১ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬ ৫০ বার পড়া হয়েছে

সিলেটে ৩১ লাখ টাকার ভারতীয় জিরা উদ্ধার, ড্রাম ট্রাক জব্দ

স্টাফ রিপোর্টার: সিলেট নগরীতে অভিযান চালিয়ে ৩১ লাখ ৪৪ হাজার টাকা মূল্যের ভারতীয় জিরা উদ্ধার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। এ সময় একটি রেজিস্ট্রেশনবিহীন ড্রাম ট্রাক জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট চোরাকারবারিরা পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৮ মে) রাত আনুমানিক ৭টা ৪৫ মিনিটে কোতোয়ালী মডেল থানার এএসআই (নিঃ) মাসরুক সিদ্দিকী সঙ্গীয় ফোর্সসহ থানাধীন সোবহানীঘাট এলাকার ধোপাদিঘীরপাড়স্থ রেইনবো পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের সামনে অভিযান পরিচালনা করেন।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা একটি হলুদ রঙের রেজিস্ট্রেশনবিহীন ড্রাম ট্রাক রেখে পালিয়ে যায়। পরে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ১৩১ বস্তায় থাকা ৩ হাজার ৯৩০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত জিরার আনুমানিক বাজারমূল্য ৩১ লাখ ৪৪ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
ঘটনায় কোতোয়ালী মডেল থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর-১৪, তারিখ ৯ মে ২০২৬।
পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

নিউজটি শেয়ার করুন

সিলেটে রাতের অভিযানে কোটি টাকার ভারতীয় জিরা উদ্ধার, ট্রাক ফেলে পালাল চোরাকারবারিরা

আপডেট সময় : ০২:১২:২১ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬