ঢাকা ১২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
খবর ধারা :
জুড়ীতে সিএনজি চালক বলাইকে কুপিয়ে হত্যার পর লাশ নদীতে, মা-মেয়ে গ্রেপ্তার – স্বীকারোক্তি বড়লেখা পৌরসভা চালায় আওয়ামী লীগ! যুবলীগ সভাপতি জালালের ১২ লাখ টাকা কেলেঙ্কারি ফাঁস তফসিলই হয়নি, তারিখও অজানা — এরই মধ্যে বড়লেখায় মেয়র প্রার্থীর ১৫ দফা ইশতেহার ঘোষণা, জনমনে প্রশ্ন শাহবাজপুরে ৩৬০ মিটারের রাস্তায় ৭০ লাখের টেন্ডার: এলটিএমের আড়ালে কাজ পেলেন আওয়ামী লীগ নেতা শাহজাহান বড়লেখা পৌরসভা: বিএনপি আমলে কীভাবে কাজ পেলেন যুবলীগ নেতা শাহজাহান কমিশনার? সিঙ্গাপুর-ইন্দোনেশিয়া থেকে দেশে ফিরলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী ছাত্রদলের গলা টিপে ধরার ছবিটি ভুয়া, গুজব ছড়াচ্ছেন জাকির হোসেন ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার শর্ত নিয়ে ভাইরাল তথ্য ‘গুজব’ সম্পর্ক মেনে নেয়নি পরিবার, ২ মাস পর লাশ হলো সুফিয়ান | বড়লেখা রাজনগরে ৮ ফুট মাটির নিচে গৃহবধূর লাশ, স্বামীর স্বীকারোক্তিতে উদ্ধার

বড়লেখার ৩ ইউনিয়নে টিসিবি ডিলার নিয়োগের আবেদন শুরু ১০ মে

খবর ধারা নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:০৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে

টিসিবি ডিলার নিয়োগ

বড়লেখার ৩ ইউনিয়নে টিসিবি ডিলার নিয়োগের আবেদন শুরু ১০ মে

স্টাফ রিপোর্টার, বড়লেখা:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৩টি ইউনিয়নে নতুন টিসিবি ডিলার নিয়োগের জন্য আবেদন আহ্বান করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বড়লেখা উপজেলার দাসের বাজার ইউনিয়ন, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন ও উত্তর শাহবাজপুর ইউনিয়নে একজন করে ডিলার নিয়োগ দেওয়া হবে।

এর মধ্যে দাসের বাজার ইউনিয়নে উপকারভোগীর সংখ্যা ৫৯৬ জন, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নে ১ হাজার ১২৭ জন এবং উত্তর শাহবাজপুর ইউনিয়নে ৭৯৬ জন উপকারভোগীর জন্য ডিলার নিয়োগ দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীরা আগামী ১০ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৬ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। টিসিবি কর্তৃপক্ষ জানিয়েছে, সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না।

আবেদনকারীদের অফেরতযোগ্য ৫ হাজার টাকা ফি অনলাইন পেমেন্ট গেটওয়ে ‘এক-পে’ (ekpay) এর মাধ্যমে জমা দিতে হবে।

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও শর্তাবলি জানতে টিসিবির অফিসিয়াল ওয়েবসাইট TCB ভিজিট করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

বড়লেখার ৩ ইউনিয়নে টিসিবি ডিলার নিয়োগের আবেদন শুরু ১০ মে

আপডেট সময় : ০৬:০৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬