ঢাকা ০১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
খবর ধারা :
জুড়ীতে সিএনজি চালক বলাইকে কুপিয়ে হত্যার পর লাশ নদীতে, মা-মেয়ে গ্রেপ্তার – স্বীকারোক্তি বড়লেখা পৌরসভা চালায় আওয়ামী লীগ! যুবলীগ সভাপতি জালালের ১২ লাখ টাকা কেলেঙ্কারি ফাঁস তফসিলই হয়নি, তারিখও অজানা — এরই মধ্যে বড়লেখায় মেয়র প্রার্থীর ১৫ দফা ইশতেহার ঘোষণা, জনমনে প্রশ্ন শাহবাজপুরে ৩৬০ মিটারের রাস্তায় ৭০ লাখের টেন্ডার: এলটিএমের আড়ালে কাজ পেলেন আওয়ামী লীগ নেতা শাহজাহান বড়লেখা পৌরসভা: বিএনপি আমলে কীভাবে কাজ পেলেন যুবলীগ নেতা শাহজাহান কমিশনার? সিঙ্গাপুর-ইন্দোনেশিয়া থেকে দেশে ফিরলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী ছাত্রদলের গলা টিপে ধরার ছবিটি ভুয়া, গুজব ছড়াচ্ছেন জাকির হোসেন ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার শর্ত নিয়ে ভাইরাল তথ্য ‘গুজব’ সম্পর্ক মেনে নেয়নি পরিবার, ২ মাস পর লাশ হলো সুফিয়ান | বড়লেখা রাজনগরে ৮ ফুট মাটির নিচে গৃহবধূর লাশ, স্বামীর স্বীকারোক্তিতে উদ্ধার

দেশ সংকটময় মুহূর্তে, নির্বাচনেই নির্ধারণ হবে ভবিষ্যৎ : প্রধান নির্বাচন কমিশনার

খবর ধারা নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:২৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫ ৪২ বার পড়া হয়েছে

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, ‘বাংলাদেশ এখন সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে। এই পরিস্থিতিতে দেশের ভবিষ্যৎ মূলত আগামী জাতীয় নির্বাচনের ফলের ওপর নির্ভর করছে।’

সোমবার (৩ নভেম্বর) জাতীয় নির্বাচনে আনসার-ভিডিপির ভোটকেন্দ্রের নিরাপত্তা মহড়া ও আনসার সদস্যদের সমাপনী প্রশিক্ষণ কার্যক্রমে তিনি এই মন্তব্য করেন।

সিইসি বলেন, ‘রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া কখনো একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া সম্ভব নয়। নির্বাচনি কার্যক্রমে প্রায় ১০ লাখ লোক যুক্ত থাকবেন। এবার জেলে থাকা ব্যক্তিদের এবং প্রবাসীদেরও ভোটাধিকার রক্ষার জন্য বিশেষভাবে অ্যাপের মাধ্যমে ভোটদানের ব্যবস্থা করা হয়েছে।’

এ ছাড়া তিনি উল্লেখ করেন, নির্বাচনে আনসার সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। সংখ্যার দিক থেকে এটি সর্ববৃহৎ বাহিনী। শুধু গতানুগতিকভাবে কাজ করলে হবে না, নতুনভাবে এবং দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। এ ছাড়া, এআই ব্যবহারের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো অপপ্রচারের বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

সিইসি আশা প্রকাশ করেন, নির্বাচনে সক্রিয় অংশগ্রহণ এবং দায়িত্বশীল মনোভাব দেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দেশ সংকটময় মুহূর্তে, নির্বাচনেই নির্ধারণ হবে ভবিষ্যৎ : প্রধান নির্বাচন কমিশনার

আপডেট সময় : ১২:২৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫